প্রধানমন্ত্রী মোদীর সফরের পরেই বিপুল উৎসাহ লাক্ষাদ্বীপকে নিয়ে! ভাঙল গুগলের গত ২০ বছরের রেকর্ড
প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর তাঁকে নিয়ে অবমাননাকর কথা বলেছিলেন মালদ্বীপের তিনমন্ত্রী। যা নিয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা বয়কট মালদ্বীপ যেমন চলছে, অন্যদিকে মোদীর ওই সফর লাক্ষাদ্বীপকে নিয়ে গিয়েছে রেকর্ড উচ্চতায়।
মালদ্বীপের তিন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ চলছে। বহু ভারতীয় পর্যটক মালদ্বীপে তাদের হোটেল বুকিং বাতিল করেছেন, বাতিল করেছে সেখানকার বিমানের টিকিট। গত নভেম্বরের সেখানে নতুন প্রেসিডেন্ট ক্ষমতাসীন হওয়ার পর থেকে দু'দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। তবে মালদ্বীপের অর্থনীতি অনেকাংশে ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল।

প্রধানমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বলিউড অভিনেতা সলমন খান, অক্ষয় কুমার, জন আব্রাহাম ও শ্রদ্ধা কাপুরের মতো অনেকেই ছুটি কাটানোর জায়গা হিসেবে মালদ্বীপ নয়, লাক্ষাদ্বীপকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এই সবকিছুর মধ্যে লাক্ষাদ্বীপকে নিয়ে গুগল সার্চ সোমবার কুড়ি বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছে। এদিন গুগল অ্যানালিটিক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরের পর থেকে এখনও পর্যন্ত গুগল সার্চ ২০ বছরের মধ্যে শীর্যে রয়েছে।
নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর এবং সেখানে অবসর কাটানোর সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলি দেখে অনেকেই উৎসাহ পেয়েছেন। সেখান থেকে অনুসন্ধান বাড়তে থাকে গুদলে। লাক্ষাদ্বীপকে নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে মালদ্বীপের জন্য উৎসাহজনক যে হবে না, তা সেখানকার সরকার বুঝতে পেরেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
সচিন তেন্ডুলকার এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ড হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁর ছুটি কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন সিন্ধুদুর্গে তিনি তাঁর ৫০ তম জন্মদিন পালন করেছেন। সেখানে তিনি চমৎকার আতিথেয়তা ও মনোরম লোকেশন পেয়েছেন বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি দেশের উপকূলরেখা ও দ্বীপগুলির কথাও উল্লেখ করেছেন।
অভিনেতা জন আব্রাহাম লাক্ষাদ্বীপ সমুদ্র সৈকতের ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে বলেছেন লাক্ষাদ্বীপ হল যাওয়ার জায়গা। সলমন খানও লাক্ষাদ্বীপকে একটি পর্যটনের গন্তব্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার প্রশংসা করেছেন। পরে বলেছেন, সব থেকে ভাল দিক হল ইয়ে হামারে ইন্ডিয়া মে হ্যায়।












Click it and Unblock the Notifications