নাগরিকত্ব আইনের বিরোধিতায় লক্ষ্য ১৬ রাজ্য, তালিকায় এখনও পর্যন্ত যুক্ত ৬ রাজ্য সরকার

রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যে দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হয়েছে। যদিও এই আইন নিয়ে এখনও উত্তপ্ত উত্তর পূর্বের বিভিন্ন জায়গা।

রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যে দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হয়েছে। যদিও এই আইন নিয়ে এখনও উত্তপ্ত উত্তর পূর্বের বিভিন্ন জায়গা। অন্যদিকে এই আইন লাগু করা নিয়ে রাজ্যগুলির মধ্যে বিরোধও ক্রমশ বাড়ছে। সর্বপ্রথমে এই আইন লাগু না করার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এই তালিকায় যুক্ত হয় পঞ্জাব এবং কেরল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে কংগ্রেস শাসিত ২ রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। বিদ্রোহী রাজ্যের সংখ্যা এখনও পর্যন্ত ছয়।

সুপ্রিম কোর্টে কংগ্রেস, তৃণমূল

সুপ্রিম কোর্টে কংগ্রেস, তৃণমূল

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও তৃণমূল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আবেদন দাখিল করেছেন সর্বোচ্চ আদালতে।

বিরোধিতায় মধ্যপ্রদেশ

আইনের বিরোধিতায় সামিল হয়েছেন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তাঁরা দলের অবস্থানকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন। কমলনাথ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দলের অবস্থানকেই সমর্থন করবেন তিনি।

বিরোধিতায় ছত্তিশগড়

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, তাদের পদক্ষেপ কংগ্রেসের পদক্ষেপের থেকে আলাদা কিছু হবে না।

কংগ্রেসের নীতি পালন করা হবে মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে শিবসেনা জোট সরকারের কংগ্রেসের মন্ত্রী বালাসাহেব থোরাট বলেছেন, মহারাষ্ট্রে দলের নীতিই অনুসরণ করা হবে।

৬ রাজ্যের বিরোধিতা

৬ রাজ্যের বিরোধিতা

শুরুতে পশ্চিমবঙ্গ, পরবর্তী পর্যায়ে পঞ্জাব এবং কেরল তাদের রাজ্যে এই আইন প্রয়োগ না করার ব্যাপারে জানিয়ে দেয়। এইভাবেই এখনও পর্যন্ত এই তালিকায় রয়েছে ছটি রাজ্য।

অবিজেপি ১৬ মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন

এদিন সকালে টুইট করে প্রশান্ত কিশোর বলেছেন, ভারতের আত্নাকে বাঁচাতে পারেন দেশের ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, পঞ্চাব, কেরল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা। যাঁরা ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি লাগু না করার কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+