Parliament Security Breach: রাজনীতি নয়, গুরুত্ব দিয়ে দেখুন! মন্ত্রীদের নির্দেশ উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদীর
Parliament Security Breach: প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা! যা নিয়ে উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পরেই আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে খোঁজ নেন তিনি। শুধু তাই নয়, বেশ কয়েকজন কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। আর সেই আলোচনায় বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলেই খবর।
তবে এই ঘটনা (Parliament Security Breach) নিয়ে যাতে কেউই রাজনীতি না জড়ান সেই নির্দেশও দিয়েছেন বলে খবর। ঘটনার পর সবাইকে আরও সতর্ক হতেও নির্দেশ প্রধানমন্ত্রীর (PmModi)। যা খুবই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ঘটনার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি। ইতিমধ্যে ঘটনায় নাম জড়িয়েছে কলকাতায়। যা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই বিষয়ে কেন প্রধানমন্ত্রী চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল সহ বিরোধী দলগুলি। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি তোলা হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতেও সরব বিরোধীরা। যদিও ঘটনার পরেই নড়েচড়ে বসেছে শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার রাতেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিআরপিএফের ডিজিকে মাথায় রেখে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংসদের সুরক্ষা এবং কোথায়্য গাফিলতি হয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখে খুব শীঘ্রই রিপোর্ট জমা দেবে। অন্যদিকে দিল্লি পুলিশও গোটা ঘটনার তদন্ত করছে।
ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। তবে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে, সংসদে এই হামলা চালানোর জন্য ১৮ মাস ধরে নাকি পরিকল্পনা করা হয়েছিল। এমনকি ধৃত পাঁচ অভিযুক্তকে নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে নিজেদের মধ্যে। আর সেই পরিকল্পনা করেই বুধবারের এই হামলা বলে মনে করা হচ্ছে।
তবে ঘটনার পরেই সংসদের নিরাপত্তা একধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের জন্যে আপাতত সমস্ত পাস ইস্যু করা বন্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications