NEET Paper Leak: প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড়ের মধ্যেই বড় পদক্ষেপ! অপসারিত NTA-এর ডিজি
NEET Paper Leak: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল দেশ। পথে নেমে লাগাতার বিক্ষোভে বিরোধীরা। রীতিমত চাপের মুখে শিক্ষামন্ত্রক (Union Ministry of Education)। আর এর মধ্যেই সরিয়ে দেওয়া হল NTA-এর ডিজি সুবোধ কুমার সিংকে।
তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রকের। প্রশ্নফাঁস বিতর্কে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে বা যারা এই ঘটনায় (NEET Paper Leak) দোষী কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

আর এর মধ্যেই NTA-এর ডিজি সুবোধ কুমার সিংকে সরিয়ে দেওয়া হল। National Testing Agency অর্থাৎ NTA-এর নতুন ডিজি প্রদীপ সিং খরলোকে (Pradeep Singh Kharola) বিশেষ দায়িত্ব দেওয়া শিক্ষামন্ত্রকের তরফে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, পরীক্ষার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য (NEET Paper Leak) সামনে আসে। কোথাও ছেঁড়া ওএমআর শিট দেওয়ার অভিযোগ আসে তো কোথাও পরীক্ষা ঘিরে একাধিক বিশৃঙ্খলার খবর সামনে আসে। এমনকি ব্যাপক দুর্নীতির সামনে আসার পরেই সরকারকে ভুল তথ্য সুবোধ কুমার সিং দিয়েছিলেন। এমনকি সুষ্ঠ এবং ভালো পরীক্ষা হয়েছে বলেও জানান বলে অভিযোগ। কার্যত দুর্নীতি ইস্যুতে যখন তোলপাড় দেশ সেই সময় শিক্ষামন্ত্রীও বিষয়টি স্বীকার করতে চাননি।
Pradeep Singh Kharola has been given additional charge of the post of Director General, National Testing Agency (NTA), Ministry of Education. pic.twitter.com/owLKo75ApU
— ANI (@ANI) June 22, 2024
যদিও পরে গোটা ঘটনার দায় নেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশজুড়ে বিতর্ক। এরপরেই সুবোধ কুমার সিংকে সরিয়ে দেওয়া হল। যদিও সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের। এই প্রসঙ্গে বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, দেশজুড়ে আন্দোলনে। কাউকে তো বলি করতে হবে। সে জন্যই সুবোধ কুমার সিংকে বলি করা হল বলে কটাক্ষ।
এরপর ওই পদে ফের কোনও আরএসএস ঘনিষ্ঠকে বসানো হবে এবং একই ভাবে দুর্নীতি হবে বলে মন্তব্য বিকাশবাবুর।অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তৃণমূল মুখপাত্র শান্তুনু সেন। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানও তো দুর্নীতির বিষয় মানতে চাননি। তাহলে কেন তিনি পদত্যাগ করবেন না? প্রশ্ন তৃণমূল নেতার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications