বাংলাদেশের অর্থনীতি ভেঙে দিতে ছক তৈরি! স্তব্ধ হবে ওপার বাংলার গাড়ির চাকা, সীমান্ত পার হবে না একটাও...
India-Bangladesh: সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে ভয়ঙ্কর অত্যাচার! ভেঙে দেওয়া দেওয়া হচ্ছে একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠান। দাবি উঠছে ইসকনকে নিষিদ্ধ করার। বিনা বিচারে দিনের পর দিন চট্টগ্রাম জেলে বন্দি রাখা হয়েছে ইসকনের সন্নাসী চিন্ময় প্রভুকে। পরিস্থিতি থেকে বাঁচতে দলে দলে সংখ্যালঘু হিন্দুরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে।
এই পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করল চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (Chamber of Trade and Industry-CTI)। CTI-এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল (Brijesh Goel) জানিয়েছেন, বাংলাদেশে কোনও ধরনের গাড়ির যন্ত্রাংশ রফতানি করা হবে না। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না (India-Bangladesh) ।

আর তাই আগামী একমাস গাড়ির কোনও যন্ত্রাংশ ( India exports auto-parts) বাংলাদেশে রফতানি করা হবে না। এই প্রসঙ্গে ব্রিজেশ গোয়েল আরও বলেন, প্রত্যেক মাসে হুন্ডাই, মারুতি সমস্ত গাড়ির যন্ত্রাংশ বাংলাদেশে রফতানি করা হয়। ৯০ শতাংশ পার্টস দিল্লি, পশ্চিমবঙ্গ সহ সে দেশে যায়। প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আপাতত সমস্ত রফতানি বন্ধ রাখা হল বলে জানিয়েছেন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (Chamber of Trade and Industry)-র চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল।
#WATCH | Chairman, Chamber of Trade and Industry, Brijesh Goel says, "The way Hindus are facing persecution in Bangladesh, the traders of the country, particularly, are very unhappy about it... Every month, India exports auto-parts worth Rs 1000 crores to Bangladesh. Bangladesh… pic.twitter.com/Ip77srJKPL
— ANI (@ANI) December 12, 2024
তাঁর কথায়, ১৪ তারিখের পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে গাড়ির যন্ত্রাংশ বাংলাদেশে রফতানি করা হবে কিনা! ব্রিজেশের কথায়, বাংলাদেশকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। শুধু তাই নয়, অর্থনীতিকে ভেঙে দেওয়াটা জরুরি বলেও দাবি করেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় ব্যবসায়ীদের এহেন সিদ্ধান্তে সীমান্তের ওপারে গাড়ির চাকা স্তব্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা।
বলে রাখা প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আলু রফতানি বন্ধ রাখা হয়েছে। যার প্রভাব পড়েছে ওপার বাংলায়। হুহু করে আলুর দাম বাড়তে শুরু করেছে। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে দাম। এবার বাংলাদেশকে চাপে ফেলতে আরও বড় ঘুঁটি সাজিয়ে ফেললেন ভারতের ব্যবসায়ীরা (India-Bangladesh) । এবার কী করবে ইউনূস সরকার? উঠছে প্রশ্ন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications