মধ্যবিত্তের কপালে আরও চিন্তার ভাঁজ, পেঁয়াজের পর এবার দাম বাড়তে চলেছে ভোজ্য তেলেরও!

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, পেঁয়াজের পর দাম বাড়তে চলেছে ভোজ্য তেলেরও!

পেঁয়াজের দাম ক্রমশই বেড়ে চলেছে। লাগামছাড়া পেঁয়াজের দাম ১০০ পার করে ১৫০-র ঘর ছাড়িয়ে দুশোর দিকে দৌড় লাগিয়েছে। মধ্যবিত্তের হেঁসেলে পেঁয়াজ এখন কল্পনা। এরই মাঝে আরও আশঙ্কার খবর। বাড়তে পারে ভোজ্য তেলের দামও।

পাম তেলের দাম বেড়ে গিয়েছে

পাম তেলের দাম বেড়ে গিয়েছে

ভারত মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি করে। সেই তেলের মাধ্যমেই তৈরি করা ভোজ্য তেল। তবে সম্প্রতী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বায়ো-ফুয়েল প্রকল্পের কারণে আমদানিজাত তেলের পরিমাণ কমেছে। চাহিদা বৃদ্ধি হওয়ায় দাম বেড়েছে পাম তেলের। এবার সেই দামেই ভারতকে আমদানি করতে হবে পাম তেল। যার জেরে বাড়তে পারে ভোজ্য তেলের দাম।

দাম বেড়েছে সয়াবিন তেলেরও

দাম বেড়েছে সয়াবিন তেলেরও

গত দুই মাসে পাম অপোরিশোধিত তেলের দাম বেড়েছে ২৬ শতাংশ। সর্ষের তেলের প্রতি কুইন্টালে ৩০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেলের ক্ষেত্রে প্রতি কুইন্টাল দাম বেড়েছে ৪০০ টাকা করে। বিশেষজ্ঞরা বলছেন, অতি বৃষ্টির কারণে খারিফ শষ্যের দাম বেড়েছে। তাই সোয়াবিন তেলের দামও বাড়ছে। পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নতুন প্রকল্পের জেরেও এই দাম বাড়ছে।

'ভালো দাম পাবেন কৃষকরা'

'ভালো দাম পাবেন কৃষকরা'

তবে সলভেন্ট এক্সট্রাক্টর অ্যাসোশিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর বিভি মেহতা বলেন, 'দাম বাড়ার জন্য কৃশকরা তাদের ফলনের ভালো দাম পাবে। এর ফলে দেশে তৈলবীজ ফলনের ডন্য আরও উৎসাহিত হবে কৃষকরা। ভারত তখন তৈল বীজ আমদানির জন্য অন্য দেশএর উপর নির্ভরশীল থাকবে না। সাধারণত আমরা দেখি তৈলবীজের ভালো দাম পান না চাষীরা। তাই এক দুই মরশুম পর তারা তৈলবীজে চাষ বন্ধ করে দেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+