ওনাম উৎসবই কাল হল, কেরলে ৩১,৪৫৫টি নতুন কোভিড কেস, একদিনে মৃত্যু ২১৫ জনের

ওনাম উৎসবই কাল হল, কেরলে ৩১,৪৫৫টি নতুন কোভিড কেস, একদিনে মৃত্যু ২১৫ জনের

সতর্কতা আগে থেকে দেওয়া সত্ত্বেও কেউই তা মেনে চলেনি আর তাই তার ফলস্বরূপ ওনামের ২দিন পরই কেরলে ৩১,৪৫৫টি নতুন কোভিড–১৯ কেস রিপোর্ট হল। গত কয়েক মাসে করোনা সংক্রমণ এই রাজ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু হয়েছে ২১৫ জনের এবং করোনা টেস্ট হয়েছে ১,৬৫,২৭৩ জনের।


কেরলে করোনা পরিস্থিতি

কেরলে করোনা পরিস্থিতি

কেরলে করোনা কেসের পজিটিভ হার দাঁড়িয়ে রয়েছে ১৯.‌৩ শতাংশে। দক্ষিণের এ রাজ্যে করোনা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৯,৯৭২ এবং এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২০,২৭১ জন রোগী। বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই বলছেন যে করোনার তৃতীয় ওয়েভ হয়ত কেরলে আছড়ে পড়েছে। কিন্তু সেভাবে এই তত্ত্বের পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে যত জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন, তার ৬৫ শতাংশই হয়েছেন একটি মাত্র রাজ্যে তা কেরল। বর্তমানে সংক্রমণের তারতম্য ঘটছে নমুনা পরীক্ষার হেরফেরের জন্য।

 ওনাম উৎসব

ওনাম উৎসব

২৩ অগাস্ট কেরলে ওনাম উৎসব ছিল। সেদিনই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭,১০৬ জন ও মৃত্যু হয়েছে ৮৩ জনের। উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অংশের বাজারে যথেষ্ট ভিড় দেখা গিয়েছে। রাজ্যে করোনা টেস্টে পজিটিভ হার দাঁড়িয়ে রয়েছে ১৭.‌৩ শতাংশে। মঙ্গলবার সেখান থেকে লাফিয়ে তা ১৮.‌০৪ শতাংশে পৌঁছেছে, যা সাম্প্রতিক সপ্তাহের মধ্যে উচ্চতর। প্রসঙ্গত, ওনাম উৎসবকে অগ্রাধিকার দিয়ে বাজারগুলিতে কোভিড বিধির তোয়াক্কা না করেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রসঙ্গত, গত বছরও করোনা আবহের মধ্যেই কেরলে ওনাম উৎসব পালন করা হয়। যার পরেই এ রাজ্যে করোনা সংক্রমণ মাথা চাড়া দিয়ে ওঠে। এর আগে মহামারিবিদরা সতর্ক করেছিলেন যে ওনাম উৎসব পালনের পর এ রাজ্যে কোভিড-১৯ কেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

 মুখ্যমন্ত্রীর বিবৃতি

মুখ্যমন্ত্রীর বিবৃতি

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন যে এখনই রাজ্যে কোভিড বিধি শিথিল করা হবে না এবং রবিবার পর্যন্ত লকডাউন জারি থাকবে। বিজয়ন তাঁর বিবৃতিতে এও জানিয়েছেন যে ১৯,৩৪৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

 দেশের কোভিড পরিস্থিতি

দেশের কোভিড পরিস্থিতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৯২ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ২.০৯ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ২ হাজার ৭৭৬ জন।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+