ফের মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হায়দরাবাদে গ্রেফতার বিজেপি বিধায়ক

ফের মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হায়দরাবাদে গ্রেফতার বিজেপি বিধায়ক

নূপুর শর্মার রেশ কাটতে না কাটতেই ফের মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। হায়দারাবাদে গ্রেফতার বিজেপি বিধায়ক রাজা সিং। তেলঙ্গানার গোসামহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। অভিযোগ মহম্মদরে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দিয়েছিলেন। সেই ভিডিও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার এক ঘণ্টার মধ্যেই হায়দরাবাদ জুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষে বিধায়ককে গ্রেফতার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

ফের নবীকে নিয় বিতর্কিত মন্তব্য

ফের নবীকে নিয় বিতর্কিত মন্তব্য

নূপুর শর্মার পর আবার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। এবার হায়দরাবাদের গোসামহলের বিজেপি বিধায়ক রাজা সিং মহম্মদকে িনয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার পড়েই সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল হায়দরাবাদ শহর। দশ মিনিটের সেই ভিডিওয় নবীকে িনয়ে বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি কমেডিয়ান মুন্নার ফারুকিকেও আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক। গত ২০ অগাস্ট হায়দরাবাদে অনুষ্ঠান করতে এসেছিলেন মুন্নার ফারুকি। বিজেপি বিধায়কের অভিযোগ কমেডি শোয়ে হিন্দু দেবতাদের অবমাননা করেছেন ফারুকি। শো শুরু হওয়ার আগেই অবশ্য ফারুকিকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার বিজেপি বিধায়ক

গ্রেফতার বিজেপি বিধায়ক

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ককে। তাঁর বিরুদ্ধে ২৯৫, ৫০৫ এবং ১৫৩এ ধারায় মামলায় দায়ের করা হয়েছে। হায়দরাবাদের পুলিশ অফিসার অভিযোগ করেছেন যতটা সম্ভব পদক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখানে সবটা খতিয়ে দেখা হচ্ছে। একের পর এক বিজেপির নেতার মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চাপ বেড়েছে গেরুয়া শিবিরের।

নূপুর শর্মা কাণ্ড

নূপুর শর্মা কাণ্ড

কয়েক মাস আগেই গোটা দেশ তোলপাড় হয়েছিল নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে। একটি টেলিভিশন টক শোয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। তাই নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। একের পর এক রাজ্যে ছড়িয়েছিল বিক্ষোভের আগুন। রাজস্থােন এক দর্জিকে নির্মমভাবে খুন করা হয়েছিল নূপুর শর্মার নবী মন্তব্যকে সমর্থন করায়। এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত নূপুর শর্মাকে ভর্ৎসনা করে। একাধিক থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিদেশে ছড়িয়ে পড়েছিল নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে বিক্ষো। আরবের দেশগুলির কাছে তীব্র সমালোচনায় পড়তে হয়েছিল মোদী সরকারকে।

নূপুর শর্মাকে হত্যার ছক

নূপুর শর্মাকে হত্যার ছক

রাশিয়ায় এক আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। জেরায় জানা গিয়েছে নূপুর শর্মাকে হত্যা করার টার্গেট নিয়েই ভারতে আসছিল সে। রাশিয়া থেকে ভারতীয় ভিসার আবেদন করেছিল সেই জঙ্গি। নবীকে অপমান করেছেন নূপুর শর্মা এই অভিযোেগ তাঁকে হত্যা করার পরিকল্পনা করেছিল আইএস জঙ্গি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+