NRC-তে নারাজ আরও এক রাজ্যও! নীতীশের পর বিজেপির দিক থেকে মুখ ফেরালেন আরও এক মুখ্যমন্ত্রী
সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল যেদিন পেশ হয়েছে, সেদিন তার সমর্থনে অন্ধপ্রদশের ওয়াইএসআর কংগ্রেস এগিয়ে আসে। জগনমোহন রেড্ডির দলের এমন পদক্ষেপের পর এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন জগন।

বিহারের পর এবার অন্ধ্রপ্রদেশ ও জানিয়ে দিল যে তারা কোনও মতেই এনআরসি করতে রাজি নয় রাজ্যে। এর আগে অবিজেপি রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীনাগরিকত্ব আইন লাগু করা হবে না বলে জানিয়ে দেন। পাঞ্জাব থেকে শুরু করে কেরল, সমস্ত রাজ্যই ধীরে ধীরে জানিয়ে দেয় নাগরিকত্ব আইন তারা লাগু করতে চাইছে না। সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশের সময় বিজেপির শরিক দল হিসাবে বিলে সমর্থন জানায় নীতীশ কুমারের জেডিইউ। কিন্তু পরবর্তীকালে বিহারে এই আইন লাগু হবে না বলে জানিয়ে দেন নীতীশ। এবার অন্ধ্রের জগন সরকারও জানিয়েছে সেখানে এনআরসি হবেনা।
এর আগে , ঝাড়খন্ড নির্বাচনে বিজেপি ধরাশায়ী হওয়ার পর সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর্জি জানান কেন্দ্রের তরফে আসা নাগরিকত্ব সংশোধনী আইন যেন রাজ্যগুলিতে লাগু না করা হয়। এরপরই অন্ধ্রপ্রদেশের তরফে জগন্মোহন রেড্ডির বার্তা আসে।












Click it and Unblock the Notifications