চাঁদের পর এবার সূর্য অভিযানে নামবে ইসরো

চাঁদ অভিযান সফল। পর পর দু'বার চন্দ্র অভিযানে সাফল্য পেয়েছে ভারত। এবার লক্ষ্য সূর্য। সূর্যের অগ্নি বলয়ে অবতরণ করার ক্ষমতা হয়তো হবে না। তবে সূর্যের কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হবে। চাঁদ অভিযান সফল। পর পর

চাঁদ অভিযান সফল। পর পর দু'বার চন্দ্র অভিযানে সাফল্য পেয়েছে ভারত। এবার লক্ষ্য সূর্য। সূর্যের অগ্নি বলয়ে অবতরণ করার ক্ষমতা হয়তো হবে না। তবে সূর্যের কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হবে। এমনই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সূর্যের করনিয়া অভিযান চালাবে আদিত্য এল ওয়ান।

চাঁদের পর এবার সূর্য অভিযানে নামবে ইসরো

২০২০ সালে আদিত্য এল ওয়ান পাড়ি দেবে সূর্যের পথে। এমনই পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। সোলার ফিজিক্সের একাধিক প্রশ্নের উত্তর এনে দেবে এই অভিযান। সূর্যের করনিয়া কীভাবে গরম হয় এরকম একাধিক অজানা তথ্য জানাবে আদিত্য এলওয়ান।

সোমবার সাফল্যের সঙ্গে চাঁদের পথে পাড়ি দিয়েছে চন্দ্রযান-২। একেবারে ত্রুটি মুক্ত অভিযান। সব কিছু ঠিক ঠাক থাকলে সেপ্টেম্বরেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-২।

এই অভিযান সম্পূর্ণ সফল হলে ২০২০ সালে সূর্যে অভিযান চালাবে ইসরো। এমনই পরিকল্পনা রয়েছে। শুধু সূর্য অভিযান নয়, মহাকাশে স্পেস স্টেশনও তৈরি করার পরিকল্পনা রয়েছে ইসরোর বিজ্ঞানীদের। তাই ২০২০ সালটি ভারতে মহাকাশ গবেষণার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন, আগামী দুবছরের মধ্যে ভেনাসে অভিযান চালাবেন তাঁরা। তবে তার আগে আদিত্য এল ওয়ান নিয়ে বেশি কাজ করতে চান। এই আদিত্য এল ওয়ান সূর্যের করনিয়ার কাছাকাছি পৌঁছে সূর্যের একাধিক ছবি পাঠাবে। ক্রোমোস্ফিয়ার, করনিয়ার নানা অংশের ছবি পাঠাবে এই মহাকাশ যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+