'মহাকাশ অভিযান' নিয়ে মোদীর মন্তব্য প্রসঙ্গে কোন বার্তা দিল এই কার্টুন !
৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন সকালে দিল্লির লালকেল্লার মঞ্চে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়নের একাধিক বিষয় নিয়ে তিনি এদিন মন্তব্য করেন।
৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন সকালে দিল্লির লালকেল্লার মঞ্চে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়নের একাধিক বিষয় নিয়ে তিনি এদিন মন্তব্য করেন। মহিলা নিরাপত্তা থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র, সমস্ত দিক ই উঠে আসে তাঁর ভাষণে। তিনি জানান ২০২২ সালে মহাকাশ অভিযানে একক প্রচেষ্টায় পা রাখতে চলেছে ভারত।

ভারতের মহাকাশ অভিযান নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক বক্তব্য উঠে আসে। অনেকেই মোদীর এমন বক্তব্যকে ঘিরে কটাক্ষ করেন। এই নিয়ে পোস্ট উঠে আসে টুইটারেও। এমনই এক পোস্ট উঠে আসে এক কার্টুনকে ঘিরে। যেখানে দেখা যায়, এক দরিদ্র মানুষ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন মহাকাশ অভিযান নিয়ে।
Will send an Indian to space by 2022-PM Modi! @sifydotcom cartoon #IndependenceDay2018 pic.twitter.com/fFblD1jQxL
— Satish Acharya (@satishacharya) August 15, 2018
উল্লেখ্য, মোদী বিরোধী অনেকেই ২০২২ সালে মহাকাশে ভারতের একক অভিযান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করেন। আর তারই অন্যতম নিদর্শন এই কার্টুন টুইটটি। উল্লেখ্য, এদিন লালকেল্লায় দেওয়া মোদীর ভাষণে ভারতের মহাকাশ গবেষণা ছাড়াও উঠে আসে, জম্মু কাশ্মীর ইস্যু সহ একাধিক বিষয়।












Click it and Unblock the Notifications