শাহের পর কি মোদীর সঙ্গে কথা বলতে পারেন অমরিন্দর! ক্যাপ্টেনের দিল্লি সফরে পর পর ঝোড়ো বৈঠকে জল্পনা
শাহের পর কি মোদীর সঙ্গে কথা বলতে পারেন অমরিন্দর! ক্যাপ্টেনের ঝোড়ো দিল্লি সফর ঘিরে জল্পনা
জাতীয় রাজনীতির বুকে কার্যত ঝড় তুলে অমরিন্দর সিং গতকাল সন্ধ্যেবেলা স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের সঙ্গে দেখা করতে যান। বৈঠক শেষে অমরিন্দর শিবির জানিয়েছে, দুপক্ষের মধ্যে কৃষি আইন নিয়ে কথা হয়েছে। এদিকে, বিক্ষুব্ধ এই কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিতে পারেন কি না, তা নিয়ে জল্পনার শেষ নেই রাজধানী দিল্লিতে।

নরেন্দ্র মোদীর সঙ্গে কি বৈঠক হতে পারে!
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিং গতকালই অমিত শাহের সঙ্গে দেখা করতে কার্যত দিল্লির রাজনীতি তোলপাড় হয়। এদিকে, অমরিন্দররে এই পদক্ষেপের আগে কার্যত দলীয় নেতৃত্বের প্রতি কটাক্ষবাণ দাগেন কপিল সিবাল। এদিকে কংগ্রেসে যখন অমরিন্দর-সিধু পর্ব নিয়ে টালমাটাল অবস্থা তখনই সাদরে অমরিন্দরকে সঙ্গে নিয়ে অমিত শাহ বসেন বৈঠকে। জানা যাচ্ছে এই বৈঠকের পর অমরিন্দর সম্ভবত নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন। এর আগে কংগ্রেসের বিরুদ্ধে ,তাঁকে অপমান করার অভিযোগ তুলেছিলেন অমরিন্দর সিং। এরপর দিল্লিতে গিয়ে সোজা অমিত শাহরে সঙ্গ ৪৫ মিনিট ধরে তাঁর বৈঠকের পরই জল্পনার মাত্রা তুঙ্গে ওঠে। কার্যত কংগ্রেসকে অন্ধকারে রেখেই পর পর ঝোড়ো বৈঠকে বসেন অমরিন্দর। শোনা যাচ্ছে, এবার সম্ভবত তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলতে পারেন। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও নির্দিষ্ট খবর আসেনি।

কোনদিকে যেতে পারে ভবিষ্যৎ?
তাঁর মতো বর্ষীয়ান নেতাকে নিয়ে কংগ্রেসের পদক্ষেপে রীতিমতো মনক্ষুণ্ণ অমরিন্দর, এমনই দাবি তাঁর শিবিরের। সেই জায়গা যথেকে কার্যত কংগ্রেসের দলীয় কোন্দল বাড়িয়ে তিনি সিধুর দিকে তোপ দেগেছেন। এদিকে, পাঞ্জাবে ২০২২ সালের বিধানসভা ভোটের আগে ঘর গোছাচ্ছে বিজেপি। কৃষি আন্দোলনের জেরে পাঞ্জাব জুড়ে যে বিজেপি বিরোধিতার ঝড় উঠেছিল, সেই জায়গা থেকে 'ক্যাপ্টেন' অমরিন্দরকে মোক্ষম অস্ত্র হিসাবে বিজেপি ভাবতে পারে, বলে মনে করছেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞ। ফলে অমরিন্দরের বিজেপি যোগের জল্পনা আরও তুঙ্গে উঠছে।

অজিত- অমরিন্দর যোগ
উল্লেখ্য়, দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই অমরিন্দর সিং অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর অমরিন্দর ও ডোভালের বৈঠক দিল্লির বুকে বেশ তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই।

ক্যাপ্টেন-চাণক্য সাক্ষাৎ
ভারতীয় সেনার প্রাক্তন সেননী 'ক্যাপ্টেন' অমরিন্দর সিং দিল্লিতে বিজেপির 'চাণক্য' অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতেই জল্পনা শুরু হয় যে কী নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে? এদিকে, অমরিন্দর পক্ষ জানিয়েছে কেবলই তিনটি কৃষি আইন নিয়ে কথা হয়েছে। অমিত শাহকে কৃষকদের স্বার্থে জটিলতার সমাধান করতে অমরিন্দর অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বলেও জানা গিয়েছে। এই অবস্থায় অমরিন্দরের পর পর ঝটিকা বৈঠকে নজর গোটা রাজনৈতিক মহলের।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications