চিনে গিয়ে ইউনুসের মুখে 'সেভেন সিস্টার্স', আঘাত হানল মোদী সরকার! ইউনূসকে ভাতে মারল ভারত

India-Bangladesh: চিনের মাটিতে দাঁড়িয়ে ইউনুসের মুখে ভারতের 'সেভেন সিস্টার্স'র কথা! আর এরপরেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যত ' স্ট্রাইক' চালাল নরেন্দ্র মোদী সরকার। শুধু তাই নয়, ভাতে মারার ছকও সাজিয়ে ফেলা হল। বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট (trans-shipment for Bangladesh) সুবিধা বাতিল করল ভারত। এর মাধ্যমে ভারতীয় স্থল বন্দরকে ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে পারত বাংলাদেশ।

বিশেষ করে ভুটান, নেপাল ও মায়ানমারের মধ্যে বিভিন্ন ব্যবসা করার সুযোগ পেতেন সে দেশের ব্যবসায়ীরা। কিন্তু মোদী সরকারের নয়া ঘোষণায় এখন থেকে এই সুবিধা আর পাবে না বাংলাদেশ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে Central Board of Indirect Taxes and Customs এর তরফে। একই সঙ্গে নয়া এই সিদ্ধান্ত দ্রত কার্যকর (India-Bangladesh) করা হবে বলেও জানানো হয়েছে।

India-Bangladesh

মোদী সরকারের এহেন ঘোষণায় বাংলাদেশের বাণিজ্য যে মুখ থুবড়ে পড়বে ইতিমধ্যে সেই আশঙ্কায় ভুগতে শুরু করেছে ওপারের ব্যবসায়ীরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেন মহম্মদ ইউনূস। আর এরপরেই বড়সড় ধাক্কা বলেও মনে করা হচ্ছে।

India-Bangladesh: ঠিক কি বলেছিলেন ইউনূস?

সম্প্রতি চিন সফরে যান মহম্মদ ইউনুস। আর সেখানে গিয়ে ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে স্থলবেষ্টিত বলে চিনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে আর্থিক বেস তৈরির কথা বলেন। এমনকী এই অঞ্চলে বাংলাদেশের সমুদ্রের যে বড় ভূমিকা রয়েছে তাও তুলে ধরেন।

ইউনুস জানান, ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, যাদের সেভেন সিস্টার বলা হয়... তারা স্থলবেষ্টিত দেশ, ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। কোনও ভাবেই সমুদ্রে পৌঁছানোর কোনও জায়গা নেই। এক্ষেত্রে বাংলাদেশকে 'অভিভাবক' হিসাবে তুলে ধরেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফলে বিশাল সম্ভাবনার কথা চিনা কর্তাদের সামনে তুলে ধরেন। শুধু তাই নয়, কার্যত ওই এলাকায় অর্থনৈতিক করিডর তৈরির কথাও বলেন।

আর এহেন বক্তব্য মোটেই ভালো চোখে নেইয়নি ভারত। বিশেষ করে যেভাবে ' সেভেন সিস্টার' প্রসঙ্গকে তুলে ধরেছেন ইউনুস তাতে চরম ক্ষুব্ধ নরেন্দ্র মোদী সরকার। আর এরপরেই 'স্ট্রাইক' ভারতের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারত এবং বাংলাদেশ সম্পর্ককে আরও জটিল করে তুলবে। তবে তা যে গুরুত্ব দিতে নারাজ মোদী সরকার তা স্পষ্ট এই সিদ্ধান্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+