MCD Election Result: দিল্লিবাসীর ভালবাসায় মুগ্ধ! আপের জয়ের পরে মোদীর আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল

MCD Election Result: দিল্লিবাসীর ভালবাসায় মুগ্ধ! আপের জয়ের পরে মোদীর আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল

দিল্লিতে টানা ১৫ বছরের বিজেপি শাসন শেষ করে বিপুল ব্যবধানে জয়ী আপ। এই জয়ে দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি তিনি জাতীয় রাজধানীর উন্নতির জন্য কেন্দ্রের সহযোগিতা প্রার্থনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ চেয়েছেন।

 দিল্লিবাসীকে ধন্যবাদ

দিল্লিবাসীকে ধন্যবাদ

দিল্লি পুর কর্পোরেশনে বিপুল জয়ের পরে দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২৫০ টি আসনের মধ্যে আপ একাই পেয়েছে ১৩৪ টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১০৪ টি আসন। কংগ্রেস পেয়েছে নটি আসন এবং অন্যরা তিনটি আসনে জয়ী হয়েছে। পুরসভায় আপের এই জয়ে দিল্লিতে তারা ডাবল ইঞ্জিন সরকার পেল। এই প্রথম কোনও নির্বাচনে আপ বিজেপিকে সরাসরি হারাল।

সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান

সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিরোধী দলগুলির কাছে জাতীয় রাজধানী দিল্লির উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব প্রার্থী এবং সব দলের কাছে তাঁর আবেদন, এদিন পর্যন্ত রাজনীতির লড়াই থাকলেও এরপর সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এব্যাপারে বিজেপি এবং কংগ্রেসের কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন আর কেউ বিজেপি কিংবা কংগ্রেসের কাউন্সিলর নন, তাঁরা সবাই দিল্লির কাউন্সিলর। আপ সুপ্রিমো নেতিবাচক রাজনীতি এবং দুর্নীতির অবসান করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন।

দায়িত্ব বেড়েছে

দায়িত্ব বেড়েছে

দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুল ঠিক করতে তারা দিনরাত কাজ করেছেন। হাসপাতাল ঠিক করতে দিনরাত কাজ করেছেন। এবার সাধারণ মানুষ দিল্লিকে পরিচ্ছন্ন রাখার এবং দুর্নীতি অবসানের দায়িত্ব দিয়েছে। ফলে আপের দায়িত্ব অনেক বেড়েছে। পাশাপাশি তিনি দলের নেতা-কর্মীদের প্রতি সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেছেন কখনও অহংকারী হবেনা না। অহংকারের জেরে অনেক বড়দের পতন হয়েছে। তিনি বলেছেন, মানুষ অহংকারকে ক্ষমা করতে পারলেও ঈশ্বর কখনই তা করবেন না।

মোদীর আশীর্বাদ প্রার্থনা

মোদীর আশীর্বাদ প্রার্থনা

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পুরসভা চালাতে গেলে কেন্দ্রে সহযোগিতা দরকার। দিল্লিকে আরও ভাল করার জন্য প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। কেজরিওয়াল বলেছেন, এই নির্বাচনে মানুষ গঠনমূলক রাজনীতিকে প্রাধান্য দিয়েছে, নেতিবাচক কিছুকে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+