পার্রিকরের প্রয়াণের পরই গোয়ায় সরকার গঠনের ডাক কংগ্রেসের

দীর্ঘ শারীরিক অসুস্থতার পরে রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর। আর তার সঙ্গে সঙ্গেই ফের একবার গোয়ায় সরকার গঠনের দাবি সামনে এনেছে কংগ্রেস।

দীর্ঘ শারীরিক অসুস্থতার পরে রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর। আর তার সঙ্গে সঙ্গেই ফের একবার গোয়ায় সরকার গঠনের দাবি সামনে নিয়ে এসেছে কংগ্রেস।

পার্রিকরের প্রয়াণের পরই গোয়ায় সরকার গঠনের ডাক কংগ্রেসের

দিন দুয়েক আগেই সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসাবে তাঁদের সরকার গড়ার জন্য আহ্বান জানাক রাজ্যপাল মৃদুলা সিনহা। এই মর্মে আবেদন করে কংগ্রেস। কারণ হিসাবে বলা হয়েছিল পার্রিকর অসুস্থ। দীর্ঘদিন সরকারি কাজ থমকে রয়েছে। ফলে এই বিজেপি সরকার মানুষের আস্থা হারিয়েছে। তাদের সরিয়ে কংগ্রেসকে সরকার গড়তে আহ্বান জানানো হোক।

এরপরই রবিবার প্রয়াত হয়েছেন পার্রিকর। ফলে ফের একবার গোয়ায় বিজেপি কিছুটা পিছিয়ে পড়েছে। এই অবস্থায় কংগ্রেস এগিয়ে এসে ফের সরকার গঠনের আহ্বান জানিয়েছে। গোয়ার কংগ্রেস নেতা সি কাভলেকর রাজ্যপালকে ফের চিঠি লিখে বলেছেন, বিজেপির জোট সঙ্গীরা এই মর্মে জোট বেঁধেছিল যে পার্রিকর সরকার চালাবেন। এখন তিনি প্রয়াত তাই কোনও জোটও নেই। তাই কংগ্রেসকে সরকার গড়তে আহ্বান জানানো হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+