Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন অরুণ জেটলি

মনোহর পার্রিকরের ছেড়ে আসা প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। অর্থাৎ অর্থ মন্ত্রকের পাশাপাশি আপাতত প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সামলাবেন তিনি।

নয়াদিল্লি, ১৩ মার্চ : গোয়ায় সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি সরকার। সেইরাজ্যের মুখ্যমন্ত্রী হতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন পার্রিকর। গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে পার্রিকরকে।

এদিকে মনোহর পার্রিকরের ছেড়ে আসা প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। অর্থাৎ অর্থ মন্ত্রকের পাশাপাশি আপাতত প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সামলাবেন তিনি।

নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন অরুণ জেটলি

রবিবার গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানিয়ে চিঠি দিয়ে আসেন মনোহর পার্রিকর। পরে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল মৃদুলা সিনহা। এরপরে প্রতিরক্ষামন্ত্রকের পদ থেকে পার্রিকর ইস্তফা দেন।

প্রসঙ্গত, প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাতে গোয়ার মুখ্যমন্ত্রী পদ থেকে ২০১৪ সালে ইস্তফা দেন মনোহর পার্রিকর। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান লক্ষ্মীকান্ত পারসেকর। তবে এবারের নির্বাচনে তিনি হেরে গিয়েছেন। এমনকী বিজেপিও ৪০ বিধানসভা আসনের মধ্যে মাত্র ১৩টি আসন পেয়েছে। তা সত্ত্বেও অন্য দলগুলির মদতে গোয়ায় বিজেপি সরকার গঠিত হতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+