কংগ্রেসে বড়সড় ভাঙন শুরু! মধ্যপ্রদেশের পর আরও এক রাজ্যে 'হাত' শিবিরে ফাটল
কংগ্রেসে বড়সড় ভাঙন শুরু! মধ্যপ্রদেশের পর আরও এক রাজ্যে 'হাত' শিবিরে ফাটল
মধ্যপ্রদেশে সরকার পতন ঘিরে দেশের রাজনীতি যখন তোলপাড়, তখন আরও এক রাজ্যে কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিতে থাকে। মধ্যপ্রদেশে কংগ্রেসের তরুণ তুর্কী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে একাধিক বিধায়ক যখন কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিজেপি র দিকে ঝুঁকছেন, তখন কার্যত একই হাওয়া মোদী রাজ্য গুজরাতেও।

কংগ্রেসে বড়সড় ভাঙন
গুজরাত কংগ্রেসে এবার বড়সড় ভাঙনের আশঙ্কায় সোনিয়া শিবির। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফার পরই গুজরাত কংগ্রেসেও ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হতে থাকে। সেখানে বহু কংগ্রেস নেতারা বিজেপি শিবিরের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গিয়েছে।

রাজস্থানেও নজর নাড্ডা শিবিরের
রাজস্থানে কংগ্রেসের গেহলোট সরকারকে ফেলে সেখনেও বিজেপির বিজয়নিশান উড়িয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। সেখানে সচিন পাইলট ও অশোক গেহলোট শিবিরের যুদ্ধকে হাতিয়ার করে বিজেপি কংগ্রেসে বড় ভাঙন লাগাবার চেষ্টা করছে।

রাজস্থানের ৩ ডজন কংগ্রেস বিধায়কের সঙ্গে সাক্ষাৎ বিজেপির!
সূত্রের দাবি,রাজস্থানে এবার প্রায় ৩ ডজন কংগ্রেস বিধায়কের সঙ্গে দেখা করে ফেলল বিজেপি। মধ্যপ্রদেশে 'অপরেশন কমল' কার্যত প্রথম পদক্ষেপ থেকেই সাফল্যের দিকে এগিয়ে যেতেই এবার নাড্ডা শিবিরের নজর রাজস্থানে। রাজস্থান বিজেপির দাবি, ইতিমধ্যেই কংগ্রেস বিধায়করা তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। আর এর ফলে সেখানেও কংগ্রেস সরকারকে উৎখাত করে মসনদ দখলের চেষ্টা করে চলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications