ভোটে হেরে বাংলো হারিয়ে মন্ত্রীমশাই খুলে নিয়ে গেলেন এসি, ফ্যান থেকে আয়না, গিজার

সাম্প্রতিক সময়ে পাঁচ রাজ্যে ভোট হয়েছে। তার মধ্যে তিন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। দুই রাজ্যে কংগ্রেসের সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে। এতো গেল সরকার পরিবর্তনের কথা। সরকার পরিবর্তন হলেই মন্ত্রীদের দখলে থাকা বাংলোর খবরও সামনে এসে পড়ে। যেমনটি এবার হয়েছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। আগের সরকারের মন্ত্রী বাংলো ছেড়ে দিলেও, সেখানে ঢুকতে পারছেন না বর্তমান মন্ত্রী, কিংবা ঢুকেও পড়েছেন মুশকিলে। মধ্যপ্রদেশেস এক অন্য ধরনের জটিলতা তৈরি হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল পেয়েছেন কংগ্রেস সরকারের মন্ত্রী শিব দাহরিয়ার ছেড়ে যাওয়া বাংলো। বর্তমান মন্ত্রীর অভিযোগ সিলিং ফ্যান থাকলেও, সেখানে সুইচ বোর্ড নেই। ঘরে যে সরকারি টিভি ছিল সেটি নেইয বাথরুমে গিজার ছিল, সেটিও নেই। তবে তার চিহ্ন রয়েছে। আবার বাথরুমের ফিটিংস না থাকায় তা ব্যবহার করতে পারছেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

chhattisgarh

ছত্তিশগড়ের নতুন স্বাস্থ্যমন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল বলেছেন, বাংলোতে অনেক কিছুই নেই। সেখানে এসি নেই, টেলিফোন নেই, বাথরুম-রান্নাঘরের ফিটিংস নেই, আয়না নেই। তিনি কটাক্ষ করে বলেছেন, মুঘলরা যখন ভারত আক্রমণ করেছিল, তখন মন্দির থেকে রত্ন নিয়ে গিয়েছিল। আর এরা সরকারি বাংলো থেকে সবকিছু নিয়ে গিয়েছে। সব কিছু গেল কোথায়, প্রশ্ন করেছেন তিনি।

অন্যদিকে ভূপেশ বাঘেল সরকারের প্রাক্তন মন্ত্রী শিব দাহরিয়াকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, বর্তমান মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন। তিনি পাল্টা মন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছেন। তিনি দাবি করেছেন, সবকিছুই সেখানে রয়েছে। এভাবে কাউকে হেয় করার চেষ্টা ভাল নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

ছত্তিশগড়ে একমন্ত্রীর বাংলোর অবস্থা খারাপের ছবিটা সামনে এসেছে। সেখানে মধ্যপ্রদেশে ৭৫ শতাংশ মন্ত্রী এখনও গৃহহীন। সরকার গঠনের পরে তিন সপ্তাহের বেশি হয়ে গিয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনের পর ১০ দিন পেরিয়েছে, এখনও শিবরাজ সিং চৌহান সরকারের ১২ মন্ত্রী ও বিধায়ক বাংলো দখল করে রেখেছেন।

মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় তার ছেলে প্রাক্তন বিধায়ক আকাশের বাংলোতে উঠে গিয়েছেন। ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ভোপালে গৃহহীন। যেসব মন্ত্রীর ভোপালে বাড়ি নেই কিংবা প্রাক্তন বিধায়ক বা মন্ত্রীদের আত্মীয় নন, তাঁরা বেশি সমস্যায় পড়েছেন।

তবে ছত্তিশগড়ের মন্ত্রীর বাংলোর গল্পটা নতুন কিছু নয়। উত্তর প্রদেশে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরে তাঁর বাংলো বাথরুমের ফিটিংস উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+