সংবিধান সংশোধন করে ফের রাজ্যগুলির হাতে ক্ষমতা, লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ ওবিসি বিল
রাজ্যসভাতেও (rajyasabha) পাশ হয়ে গেল ওবিসি বিল (obc bill)। এই বিলটি সাম্প্রতিক সময়ে অন্যতম সংবিধান সংশোধনী বিল (constitutional amendment bill) হিসেবেও পরিচিত। এই বিলে পাশ হয়ে যাওয়ায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ন
রাজ্যসভাতেও (rajyasabha) পাশ হয়ে গেল ওবিসি বিল (obc bill)। এই বিলটি সাম্প্রতিক সময়ে অন্যতম সংবিধান সংশোধনী বিল (constitutional amendment bill) হিসেবেও পরিচিত। এই বিলে পাশ হয়ে যাওয়ায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের ওবিসি তালিকা তৈরি করতে পারবে। যা চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষণের জন্য কাজে আসবে। এই বিলটি প্রথমে পাশ করানো হয় লোকসভায় (loksabha)।

এদিন বিলটি রাজ্যসভায় রেখে কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেন, এই বিল রাজ্যগুলির হাতে তাদের নিজেদের ওবিসি তালিকা তৈরি করার ক্ষমতা ফেরাবে। যা সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাধাপ্রাপ্ত হয়েছিল। এবছরের মে-মাসে সুপ্রিম কোর্ট এব্যাপারে রায় দিয়ে সব দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী বিল পাশের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিভিন্নদল এবং তাদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। কেননা তাঁরা সর্বসম্মতভাবে গুরুত্বপূর্ণ এই বিলটিকে পাশ করিয়ে দেশে ওবিসিদের সংরক্ষণের জন্য সংরক্ষণের সুবিধা করে দিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, বিলটি আইনে পরিণত হলে সারা দেশে ৬৭১ টি সম্প্রদায়কে সাহায্য করবে। এই ৬৭১ টি সম্প্রদায় সারা দেশের ওবিসিদের ওক পঞ্চমাংশ। তিনি আরও বলেনয় এই সংবিধান সংশোধনী বিলটি পাশ করানো জরুরি হয়ে পড়েছিল কারণ, তা রাজ্যগুলিকে তাদের নিজেদের ওবিসি তালিকা তৈরি করতে সাহায্য করবে। একটি মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এই সংরক্ষণ বাতিল করে দেয়।
মঙ্গলবার লোকসভায় সর্বসম্মতভাবে ওবিসি বিল পাশ হয়ে যায়। বিলটিকে সমর্থন করতে গিয়ে বিরোধীরা দাবি করেন সংরক্ষণের ৫০ শতাংশের সীমা তুলে দেওয়া হোক। সদস্যদের অনেকেই জাতি ভিত্তিক জনগণনারও দাবি তোলেন। বিলটির সমর্থমে ৩৮৫ জন ভোট দেন। কেউ এইবিলের বিরোধিতায় ভোট দেননি।
সোমবার সংসদের অধিবেশন শুরুর আগে সব বিরোধীদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খারগে। তারপরেই তিনি বলেছিলেন বিল পাশে সরকারের পাশে থাকবে বিরোধীরা। তিনি আরও বলেছিলেন অনগ্রসর শ্রেণি চিহ্নিত করতে, রাজ্যের হাতে ক্ষমতা ফেরাতে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কেন্দ্রকে সবরকম সহযোগিতা করা হবে। বিষয়টি সবকটি দলের কাছেই স্পর্শকাতর হওয়ায় পেগাসাস আর কৃষি বিল নিয়ে সংসদে বিক্ষোভের মধ্যেই এই বিল পাশ করাতে উদ্যোগী হয় বিরোধীরা।
তবে এব্যাপারে কেন্দ্রের সূক্ষ্ম চালও কাজ করেছে। সংসদে বিক্ষোভের মধ্যেই সংবিধান সংশোধনী বিলটি আনার কথা জানিয়ে সরকার পক্ষ বিরোধীদের কার্যত চাপের মধ্যে ফেলে দেয়। কেননা বর্তমান পরিস্থিতিতে ওবিসি-স্বার্থের বিরুদ্ধে যাওয়া কোনও বিরোধীদলের পক্ষেই সম্ভব নয়। পাশাপাশি বিজেপিরও নিজের দায় ছিল। উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে এই বিল পাশ করানোও বিজেপির কাছে জরুরি হয়ে পড়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications