লোকসভার পর রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধন বিল। সোমবার লোকসভায় পাশ হয়েছিল এই বিল।
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধন বিল। ১২৫-১০৫ ভোটে বিলটি পাশ হয় রাজ্যসভায়। সোমবার লোকসভায় পাশ হয়েছিল এই বিল। বুধবার রাজ্যসভায় পেশ করা হয় এই বিল। জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিবসেনাকে আক্রমণ করেন। প্রসঙ্গত নিজেদের সংখ্যা না থাকলেও সংখ্যার নিরিখে বিজেপি রাজ্যসভায় এই বিল পাশে একরকম নিশ্চিত ছিল।

শিবসেনাকে আক্রমণ অমিত শাহের
এনডিএ-র প্রাক্তন সঙ্গী শিবসেনা, আগেই জানিয়ে রেখেছিল, তাদের তোলা প্রশ্নের উত্তর না পেলে রাজ্যসভায় এই বিলকে তারা সমর্থন করবে না। এদিন জবাবি ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিবসেনাকে আক্রমণ করেন। বলেন ক্ষমতার জন্য নিজেদের বদলে ফেলেছে তারা। শিবসেনা ছাড়াও অমিত শাহ এদিন কংগ্রেসকে নিশানা করেন। শিবসেনা এদিন রাজ্যসভায় ভোটদানে বিরত থাকে।

আত্মবিশ্বাসী ছিল বিজেপি
বিজেপি আগে থেকেই বলেছিল, শিবসেনা কিংবা জেডিইউ কারও কোনও বিরোধিতাই রাজ্যসভায় তাদের এই বিল পাশে বিরত করতে পারবে না। বিজেপির দাবি ছিল রাজ্যসভায় তারা অন্তত ১২৫ জনের সমর্থন পাবে। অন্যদিকে বিরোাধীদের দিকে সমর্থন থাকবে ১০৯ জনের।

এনডিএ-র বাইরে যেসব দল বিজেপিকে সমর্থন করল
এদিন রাজ্যসভায় এই বিলকে সমর্থন করেছে, তামিলনাড়ুর এআইএডিএমকে, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, তেলেগু দেশম পার্টি এবং বিজু জনতা দল। এই এনডিএ-র বাইরের চারদল আগে থেকেই জানিয়েছিল তারা এই বিলকে সমর্থন করবে।

সংখ্যাতাত্ত্বিক হিসেব
২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় বর্তমান সদস্য সংখ্যা ২৪০। ফলে ১২১ জন সাংসদের সমর্থন জরুরি ছিল। বিজেপির ছিল ৮৩ জন।শেষ পর্যন্ত বিলের পক্ষে ভোট দেন ১২৫ জন এবং বিরুদ্ধে ভোট দেন ১০৫ জন।

বিলের বিরোধিতা করে যারা
বিলের বিরোধিতায় ভোট দিয়েছে, কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, বামদল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আমআদমি পার্টি, জেডিএস। কয়েকজন সাংসদ দাবি করেছিলেন, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। তা নিয়ে ভোটাভুটি হয় রাজ্যসভায়। পক্ষে ভোট দেন ৯৯ জন আৎ বিপক্ষে দেন ১২১ জন। এদিন সব কটি সংশোধনী প্রস্তাব ভোটাভুটিতে বাতিল হয়ে যায়।












Click it and Unblock the Notifications