Waqf (Amendment) Bill: দীর্ঘ আলোচনা, রাত ২ টোর পর রাজ্যসভাতেও পাশ হল ওয়াকফ (সংশোধনী) বিল

Waqf (Amendment) Bill 2025: দীর্ঘ আলোচনা শেষে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ (সংশোধনী) বিল। বৃহস্পতিবার গভীর রাতে বিলটি রাজ্যসভায় পাশ হয়। দীর্ঘ ১২ টা ধরে চলা বিতর্কের পর বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয় ওয়াকফ (সংশোধনী) বিল। এরপর বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী সেই বিল পেশ করা হয় রাজ্যসভায়।

সেই মতো শুরু হয় আলোচনা। দীর্ঘ তর্ক-বিতর্ক শেষে সংসদের উচ্চকক্ষেও তা পাশ হয়ে গেল। এখন বিলটিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। তিনি সই করে দিলেই আইন হিসাবে কার্যকর হবে ওয়াকফ (সংশোধনী) বিল। বদল ঘটবে দীর্ঘ ৭০ বছরের পুরানো এই আইনে।

Waqf Amendment Bill 2025

Waqf (Amendment) Bill 2025: মধ্যরাতে শুরু হয় ভোটাভুটি

সারাদিন ধরে আলোচনা শেষে বৃহস্পতিবার রাত ২ টোর পর শুরু হয় ভোটাভুটি। আর তা নিয়েও তৈরি হয় বিতর্ক। ভোটাভুটির ফলাফল নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সেই জটিলতা কাটিয়ে রাত আড়াইটেরও পর সামনে আসে ভোটাভুটির চূড়ান্ত ফল। দেখা যায় বিলের পক্ষে পড়েছে ১২৮টি ভোট। আর বিপক্ষে পড়েছে ৯৫টি ভোট। এই বিল পাশ করানোর পর রাজ্যসভা কিংবা লোকসভা কোথাও বিজেপিকে চাপের মধ্যে পড়তে হল না। যা খবর, দুপক্ষে পাশ হওয়া ওয়াকফ (সংশোধনী) বিলট খুব শীঘ্রই রাষ্ট্রপতি ভবনে পাঠানো হবে।

Waqf (Amendment) Bill 2025: আলোচনায় অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী

রাজ্যসভায় বৃহস্পতিবার ওয়াকফ বিল-বিতর্কে অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়াও। গত কয়েক বছরের মধ্যে সংসদে বক্তব্য রাখতে দেখা যায়নি। বসেই দীর্ঘ বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওয়াকফ (সংশোধনী) বিলের পক্ষেই এদিন বার্তা দেন। বলেন, এই বিল খুবই গুরুত্বপূর্ণ। গরিব মানুষকে রক্ষা করবে।

বিশেষ করে ধনি অংশের হাত থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে বলেও মিওন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। একই সঙ্গে সংশধনি বিলের ক্ষমতা সহ একাধিক দিককে সুন্দর ভাবে তা তুলে ধরেন। বলেন, এই বিল কোথাও মুসলিমদের ধর্মাচরণে হস্তক্ষেপ করছে না। সুষ্ঠ ব্যবস্থাপনার মধ্যে পুরো বিষয়টিকে একটি জায়গায় নিয়ে আসার যে চেষ্টা নয়া সংশোধনী বিলের মাধ্যমে করা হচ্ছে তাও তুলে ধরেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

Waqf (Amendment) Bill 2025: ভুল তথ্য ছড়ানোর অভিযোগ

বুধবারই লোকসভায় কেন্দ্রীয়মন্ত্রী কিরন রিজিজু জানান, সংশোধিত ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে যে হস্তক্ষেপ করছে না। তবে বিলে নেই এমন ব অহু তথ্য বিরোধীরা ছড়াচ্ছে। এমনকী সংখ্যালঘুদর মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। মন্ত্রী বলেন, অনেকেই বলেন ভারতে নাকি সংখ্যালঘুরা সুরক্ষিত নন, কিন্তু এখানে ছাড়া আর কোথাও সংখ্যালঘুরা সুরক্ষিত নন।

একই কথা শোনা যায় অমিত শাহের বক্তব্যেও। তিনি জানান ওয়াকফ বোর্ডে কোনও অ-মুসলিমকে নিয়োগের কথা বলা হয়নি। বিরোধীরা মানুষকে ভুল তথ্য দিচ্ছে। এই বিলের মাধ্যমে কোনও মুসলিম প্রতিষ্ঠান, ধর্মে সরকার হস্তক্ষেপ করবে না বলেও জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+