লোকসভা নির্বাচনের পরে বাজেটেও ক্ষুব্ধ! মধ্যবিত্তরাই ২০০৪-এর মতো পথের কাঁটা বিজেপির
গত ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেন। তবে বাজেটে কী রয়েছে, তা বুঝতে অধিকাংশের কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। তবে এটি ঠিক যে কোনও বাজেটই সবাইকে খুশি করতে পারে না। এবারের বাজেটও তেমনটাই।
সাধারণ মানুষের একটি অংশ বাজের নিয়ে তাঁদের অভিযোগ প্রচারে সোচ্চার হয়েছে। অন্যদিকে মধ্যবিত্তরা বলছে, এটা তাদের কাছে পরিত্যক্ত বলেই মনে হয়েছে।

বছরের পর বছর বাজেটে সেরকম কোনও ছাড় নেই
গত এক দশক ধরে বাজেট পেশ করে আসছে বিজেপি সরকার। তার মধ্যে পরপর সাতবার বাজেট পেশ করে রেকর্ড করে ফেলেছেন নির্মলা সীতারমন। এবারের বাজেটেও তেমন কোন ছাড় নেই। যা আছে তা হল, আয় কিংবা খরচ উভয় ক্ষেত্রেই করের ফাঁদে সাধারণ মানুষ। সেখানে মধ্যবিত্তদের বড় ঠান্ডা বলেই মনে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় লড়াই
- সাধারণ মানুষের মধ্যে যাঁরা জনপ্রিয়, তাঁদের কেউ কেউ, কিংবা সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে এই বাজেটের বিরোধিতা করা নিয়ে। এর বিরুদ্ধে আবার নেমেছেন বিজেপিপন্থী বলে পরিচিতদের অনেকে।সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, বহু বছর ধরে বিজেপিকে সমর্থন করে মধ্যবিত্তরা নিজেদের প্রতারিত বলে মনে করছেন। কেউ আবার বলছেন, কংগ্রেস অন্তত তাদের ভোট ব্যাঙ্ককে খুশি করে। কিন্তু বিজেপি তাদের ভোটব্যাঙ্ককে টিজ করে।
মধ্যবিত্তের সঙ্গে সংযোগ হারিয়েছে মোদী সরকার!
- সোস্যাল মিডিয়ায় কেউ লিখছেন, বাজেট হল সব থেকে বড় উদাহরণ, যেখান থেকে বলা যায়, মোদী সরকার জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছে, বিশেষ করে মধ্যবিত্তের সঙ্গে।
- কেউ আবার বলছেন, এমন একজন অর্থমন্ত্রী দরকার, যিনি সত্যিকারের অর্থে মধ্যবিত্তের সংগ্রাম বোঝেন। মন্ত্রীরা ধরা-ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। তাঁরা সাধারণ নাগরিকদের বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
কিন্তু মধ্যবিত্ত কারা
- দেসে মধ্যবিত্তের কোনও সংজ্ঞা নেই। তবে অনুমান করা হয়, দেশের জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ মধ্যবিত্ত। মধ্যবিত্ত তাঁরাই, যাঁরা উচ্চাকাঙ্খী। তবে তাঁরা কোনও দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন না।
- তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এই মধ্যবিত্ত ভোটাররাই বিজেপির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
কেন মধ্যবিত্তরা ক্ষুব্ধ
- ২০২৩-এ ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০২২-২৩ সালে ২.২৪ কোটি ভারতীয় বা জনসংখ্যার ১.৬ শতাংশ আয়কর এবং কর্পোরেট কর দিয়েছেন। যাঁদের বেশিরভাগই মধ্যবিত্ত। ব্যক্তিগত করদাতাই এই তালিকায় বেশি। তাঁরা কর্পোরেটদের থেকে বেশি কর দিয়ে থাকেন।
- বিশ্লেষকরা বলছেন মধ্যবিত্তরা বিজেপিকে ব্যবসা বান্ধব হিসেবে দেখে। বিজেপি জিতলে শেয়ার বাজার বাড়বে। বিশ্লেষকরা আরও বলেছেন, ২০১৪ ও ২০১৯-এর নির্বাচনে বিজেপির ভাল পল করার কারণ মধ্যবিত্তদের অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেককেই ২০২৪-এর বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নতুন কর কাঠামোয় বেতনভুকদের জন্য মাত্র ১৭৫০০ টাকা ছাড় দেওয়া এবং দীর্ঘমেয়াদি মূলধনের ওপরে কর ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ করাকেও ভালভাবে নেয়নি মধ্যবিত্তরা।
- মধ্যবিত্তরা মনে করছেন, তাঁদের কাছে অর্থ উপার্জনের যে উপায় ছিল, তা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বাজেটের পরে সোশ্যাল মিডিয়ায় তাই অনুভূত হয়েছে।
বিজেপির জন্য খারাপ
- মধ্যবিত্তরা যে নিজেদের প্রতারিত মনে করছেন, তা বিজেপির জন্য যথেষ্টই খারাপ খবর। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনেও মধ্যবিত্তদের ৩৫ শতাংশ বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁরা আরও বলছেন, এবারের নির্বাচনে বিজেপি মধ্যবিত্তদের তিন শতাংশ ভোট কম পেয়েছে। যার দুই শতাংশ গিয়েছে কংগ্রেসের দখলে। যে কারণেই বিজেপির আসন সংখ্যা ২৪০-এ নেমে এসেছে।
- রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ীর সরকারের পরাজয়ের পিছনেও ছিলেন মধ্যবিত্তরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications