নিজেকে 'বাঘের বাচ্চা' বলে দাবি লালুপুত্রের, আরেক মামলায় তেজস্বী পড়তে পারেন বড়সড় বিপাকে

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের জেল হেফাজতের পর এবার কোপ পড়তে চলেছে লালুপুত্র তেজস্বী যাদবের ওপর।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের জেল হেফাজতের পর এবার কোপ পড়তে চলেছে লালুপুত্র তেজস্বী যাদবের ওপর। সূত্রের দাবি এমনটাই। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদের পুত্র তেজস্বীর বিরুদ্ধে বেনামী আর্থিক সম্পত্তি মামলায় এবার কোমর বেঁধে নামছে আয়কর বিভাগ। শুধু তেজস্বী নয়, লালুকন্যারাও এই মামলায় জড়াতে চলেছেন ।

নিজেকে 'বাঘের বাচ্চা' বলে দাবি লালুপুত্রের, আরেক মামলায় তেজস্বী পড়তে পারেন বড়সড় বিপাকে

৪০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি ঘিরে অভিযোগ রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের পুত্র কন্যাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, শনিবার পশুখাদ্য কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণার পর, এই সাজা বিজেপির রাজনৈতিক চাল বলে লালুপ্রসাদ সরব হন। তবে আপাতত লালু প্রসাদ ও তাঁর পরিবারের ওপর আরও আঁটেসাঁটে হয়ে বসতে চলেছে একের পর এক মামলা। যদি বেনামী সম্পত্তি মামলায় লালু পুত্র তেজস্বী দোষী সাব্যস্ত হন, তাহলে ৭ বছরের জেল হেফাজতে যেতে হতে পারে তাঁকে। এছাড়াও আর্থিক জরিমানা সহ , আগামী ৭ বছরের জন্য নির্বাচনে প্রার্থী হতে নাও দেওয়া হতে পারে তেজস্বীকে। বেনামী অ্যাক্ট অনুযায়ী, দোষী প্রমাণিত হলে তাঁর এই ধরনের সাজা হতে চলেছে।

এদিকে, শনিবার লালুপ্রসাদ যাদবের ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার সাজা ঘোষণা করে রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত। তা নিয়ে রীতমত ক্ষোভে ফেটে পড়েন লালুপ্রসাদ। পরে সাংবাদিক সম্মলেন সোচ্চার হন লালুপুত্র তেজস্বী যাদবও। তিনি বলেন, ' আমি বাঘের বাচ্চা। এরকম বিচার নিয়ে ভয় পাই না। আমাদের আইনি রাস্তা খোলা আছে। আমরা সিবিআই আদালতরে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব। বিচার ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। লালুপ্রসাদ জামিন পাবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+