অস্বস্তি বাড়ল যাদব পরিবারে! Tejashwi Yadav-কে নোটিশ ধরাল সিবিআই
গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন লালু প্রসাদ যাদব। সম্প্রতি বিদেশে অপারেশনও হয়েছে তাঁর। মেয়ে বাবাকে কিডনি দিয়েছে। সম্প্রতি দেশে ফিরছে। আর ফিরতেই তদন্তের মুখোমুখি
CBI Summons Tejashwi Yadav:চাকরির বদলে জমি দুর্নীতি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে লালু প্রসাদ যাদব পরিবারের। ইতিমধ্যে এই মামলাতে লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ী দেবীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এই মামলাতে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।
আর সেজন্যে ফের একবার তেজস্বীকে নোটিশ পাঠাল সিবিআই। এই নিয়ে দুবার তাঁকে নোটিশ পাঠাল তদন্তকারী সংস্থা। আজ শনিবারই তেজস্বীকে দিল্লিতে সিবিআই দফতরে মুখোমুখি হওয়ার কথা জানানো হয়েছে। তবে লালু পুত্র আজ তদন্তের মুখোমুখি হবেন কিনা সেটা স্পষ্ট নয়।
CBI has summoned Bihar Deputy CM and RJD leader Tejashwi Yadav today, March 11 in connection with land-for-job case. This is the second summon issued to him, the first being issued on 4th February: Agency official
— ANI (@ANI) March 11, 2023
(File photo) pic.twitter.com/8s564sDzu2

দ্বিতীয় নোটিশ তেজস্বীকে
সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এর আগে গত চার ফেব্রুয়ারি এই মামলায় তদন্তের জন্যে তলব করা হয় তেজস্বীকে। কিন্তু বিধানসভা অধিবেশন চলছে। ফলে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় বলে তদন্তকারীদের চিঠি দিয়ে জানিয়েছিলেন তেজস্বী। ফলে সেই সময়ে দিল্লিতে আসেননি। এই অবস্থায় ফের একবার নোটিশ পাঠানো হয়েছে বলে এদিন জানিয়েছেন ওই সিবিআই কর্তা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

একাধিক জায়গাতে তল্লাশি
এর আগে চাকরির বদলে জমি দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল দিল্লি-এনসিআর, মুম্বাই এবং পাটনার অন্তত ২০ টিরও বেশি জায়গায় তল্লাশি চালায়। এমনকি লালু প্রসাদ যাদবের মেয়ের বাড়িতেও চলে ইডি তল্লাশি। এমনকি দিল্লিতে থাকা তেজস্বীর বাড়িতেও ইডি তল্লাশি চালায়। আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ইডির। শুধু তাই নয়, তেজস্বীর ওই বাড়ির সঙ্গে দুর্নীতির একটা যোগ পাওয়া গিয়েছে। এমনকি ওই বিহারের উপ মুখ্যমন্ত্রীর নয় বলেও খবর। আর এই তল্লাশির পরেই তেজস্বীকে তলব করল সিবিআই। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুরু হয়েছে রাজনৈতিক তরজা
ইতিমধ্যে এই দুর্নীতির তদন্তে লালু প্রসাদ যাদব এবং রাবড়ীদেবীকে জেরা করেছে সিবিআই। আর এরপরেই তেজস্বীর জেরা করতে চান তদন্তকারীরা। তবে তেজস্বীকে তলব বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে দেশের ৯ রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। তাতে তেজস্বী যাদব, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন। সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। আর এরপরেই লালু পুত্রকে তলব খুবই গুরুত্বপূর্ণ বলেই দাবি করা হয়েছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications