কর্ণাটকের পর কি টার্গেট মধ্যপ্রদেশ! 'সরকার পড়লে কেউ বিজেপিকে দোষ দেবেন না', আগেভাগে বলে রাখলেন মামা

কর্ণাটকে পড়ে গিয়েছে সরকার। ১৪ মাস টালমাটাল সরকার থাকার পরে কংগ্রেস-জেডিএস জোট পড়ে গিয়েছে।

কর্ণাটকে পড়ে গিয়েছে সরকার। ১৪ মাস টালমাটাল সরকার থাকার পরে কংগ্রেস-জেডিএস জোট পড়ে গিয়েছে। এবার সেখানে সরকার গড়তে আবেদন জানাবে বিজেপি। তার মধ্যেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান আগেভাগে জানিয়ে রাখলেন, মধ্যপ্রদেশে সরকার পড়লে যেন গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তোলা না হয়।

কর্ণাটকের পর কি টার্গেট মধ্যপ্রদেশ! সরকার পড়লে কেউ বিজেপিকে দোষ দেবেন না, আগেভাগে বলে রাখলেন মামা

মধ্যপ্রদেশে সরকারের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগ চলছে। ফলে সপা-বসপার সমর্থনে যদি কিছু ঘটে তাহলে আমাদের কিছু করার নেই। বলে দিয়েছেন শিবরাজ সিং চৌহান।

এখন সারা দেশে শুধুমাত্র পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও পণ্ডিচেরিতে কংগ্রেসের সরকার রয়েছে। এদিকে বিজেপির হাতে রয়েছে মোট ১৬টি রাজ্যের শাসন ক্ষমতা। বাকী রাজ্যগুলিতে অন্য আঞ্চলিক দলগুলির সরকার রয়েছে। কর্ণাটকে বেশ কয়েকদিনের নাটক চলার পরে অবশেষে আস্থা ভোট হয়েছে এবং কংগ্রেস-জেডিএস জোট ৯৯টি ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে ১০৫টি ভোট।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে গতবছরের শেষে হওয়া রাজ্য নির্বাচনে কংগ্রেস বহুদিন পর বিজেপিকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। শিবরাজ সিংয়ের সরকার ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিল। তাঁরা পরাজিত হয়েছেন। এখন কমল নাথের নেতৃত্বে মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার চলছে। তবে অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত কংগ্রেস নেতৃত্বের কোন্দল বারবারই প্রকাশ্যে চলে আসছে বলে বিজেপি অভিযোগ করেছে। এই অবস্থায় বিজেপি কি তাহলে মধ্যপ্রদেশকে টার্গেট করছে, সেই প্রশ্ন শিবরাজের কথার পরে উঠছে বাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+