কমলা মিলসের পর মুম্বইয়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল চার জনের

মুম্বইয়ের কমলা মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের আর একটি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল।

মুম্বইয়ের কমলা মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের আর একটি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল। কমল মিলস কাণ্ডে ১৪ জনের প্রাণ গিয়েছিল। বুধবার মাইমুন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪ জনের প্রাণ গিয়েছে।

কমলা মিলসের পর মুম্বইয়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪

ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭জন। মারোলে এই বিল্ডিংয়ের চার তলায় আগুন লাগে। বুধবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। ১১ জনকে দমকলের কর্মীরা বাইরে বের করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে দমকলের ঘণ্টাখানেকের বেশি পেরিয়ে যায়। আন্ধেরি পূর্বের মারোলে মামুন মনজিল বিল্ডিংয়ে আগুনের খবর পেতেই মিনিট পনেরোর মধ্যে দমকল পৌঁছে যায়। মোট নয় জনের দেহ আগুনে পুড়ে গিয়েছিল। তার মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়।

পুরসভার তরফে জানানো হয়েছে যে, মৃতরা হলেন সাকিনা কাপাসি, মোহিন কাপাসি, তসলিম কাপাসি ও দাউদ কাপাসি। কীভাবে বিল্ডিংয়ে আগিন লাগল তা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে দমকল ও মুম্বই পুলিশ।

এর আগে গতবছরের ২৯ ডিসেম্বর মুম্বইয়েরই কমলা মিলস বিল্ডিংয়ে আগুন লেগে দমবন্ধ হয়ে ১৪ জন প্রাণ হারান। ২১ জন আহত হন। সেই ঘটনায় মারা যান খুশবু নামে এক যুবতী যিনি জন্মদিন পালন করে ওই বিল্ডিংয়ের ছাদের রেস্তরাঁয় এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+