Rajasthan: দলবদলু কংগ্রেস কাউন্সিলরের শুদ্ধিকরণ, গোমূত্র-গঙ্গাজল দিয়ে শুদ্ধ করলেন বিজেপি বিধায়ক

কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাউন্সিলররা। তাঁদের গঙ্গাজল এবং গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করলেন বিজেপি বিধায়ক। এতোদিন ধরে কংগ্রেসে ছিলেন তাঁরা সেকারণে অনেক পাপ করেছেন। বিজেপিতে যোগ দিলেও তাঁদের শুদ্ধ করা জরুরি ছিল বলে জানিয়েছেন রাজস্থানের হাওয়া মহলের বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য।

সেকারণে বিজেপিতে যোগদানকারী কাউন্সিলরদের উপর গঙ্গাজল এবং গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করেছেন তিনি। এমনকী তাঁদের গঙ্গাজল এবং গোমূত্র চোখে মুখে এবং ঠোঁটেও ছোয়াতে হয়েছে বলে জানা গিয়েছে। গোটা পুরসভাই গঙ্গাজল ও গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করেন তিনি।

BJP

দুর্নীতির অভিযোগে পুরো পুরোসভাই দখল নিয়েছে বিজেপি। জয়পুর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র মুনেশ গুজ্জরকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। বাকি কংগ্রেস কাইন্সিলররা বিজেপিতে যোগ দিয়েছেন। যার জেরে পুরো পুরোসভাই কর্পোরেশনের আওতায় চলে এসেছে।

জয়পুর পুরসভাকে দখল নেওয়ার পর পুরো পুরসভায় গঙ্গাজল এবং গোমূত্র ছড়িয়ে শুদ্ধ করেন হাওয়া মহলের বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। তিনি দাবি করেছেন দুর্নীতির পাপে ভরে রয়েছে পুরসভা সেকরণে সেটি দখলে নেওয়ার আগে শুদ্ধিকরণ করা জরুরি।

বিজেপি বিধায়ক জানিয়েছেন গঙ্গাজল ছিটিয়ে সব পাপ থেকে মুক্ত করার জন্য শুদ্ধ করা হয়েছে গোটা পুরসভা। কারণ দুর্নীতির পাপে একেবারে এপবিত্র হয়ে গিয়েছিল। সেকারণে শুদ্ধ করা জরুরি বলে জানিয়েছেন তিনি। পুরসভাকে শুদ্ধ করতে হনুমান চালিসা এবং মন্ত্র পাঠ করানো হয়েছে। এমনকী জয় শ্রীরাম মন্ত্র উচ্চারণ করতে শোনা গিয়েছে।

বিজেপি বিধায়ক জানিয়েছেন, সব দলবদলু কাউন্সিলরদের গঙ্গাজল এবং গোমূত্র পান করানো হয়েছে। বিধায়ক জানিয়েছেন, হিন্দু সংস্কৃতিতে গঙ্গাজল এবং গোমূত্র ছড়িয়ে শুদ্ধ করণ করা হয়। সনাতন ধর্মে এভাবে শুদ্ধিকরণ করা হয়। বিজেপি বিধায়ক জানিয়েছেন এবার থেকে পাপমুক্ত করা হল জয়পুর পুরসভাকে। আর কোনও দুর্নীতির ছায়া এখানে পড়বে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+