জয়পুরে হেনস্থা : সঞ্জয়লীলা বনশালীকে শুটিংয়ের জন্য বিহারে আমন্ত্রণ তেজস্বী যাদবের, আক্রমণ বিজেপিকে
গত সপ্তাহেই, জয়পুরে পদ্মাবতী ছবির শুটিংয়ের সময় হেনস্থা হতে হয় পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। সেটে ভাঙচুর চালানো হয়।
পাটনা, ৩১ জানুয়ারি : গত সপ্তাহেই, জয়পুরে পদ্মাবতী ছবির শুটিংয়ের সময় হেনস্থা হতে হয় পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। সেটে ভাঙচুর চালানো হয়। রানি পদ্মাবতীর ভাবমূর্তিকে বিকৃত করে দেখানো হয়েছে, এই অভিযোগ জয়পুরে পদ্মাবতী ছবির সেটে তাণ্ডব চালায় করনী সেনা। শেষমেষ শুটিং বন্ধ করে কলাকুশলীদের নিরাপত্তা প্রশ্ন জয়পুর থেকে চলে কলাকুশলীদের নিয়ে চলে যান সঞ্জয় লীলা বনশালী।
এই গোটা ঘটনাকে দুঃখজনক ব্যখ্যা করে সঞ্জয়লীলা বনশালীকে বিহারে পদ্মাবতী ছবির শুটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। টুইট করে সঞ্জয় লীলা বনশালী এমনকী বলিউডকেই ছবির শুটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তেজস্বী।

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ এবং মিডিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি তেজস্বী যাদব। তিনি বলেন, বনশালীর সঙ্গে যা হয়েছে, তা যদি বিহারে হচ, তাহলে এতক্ষণে হাজার প্রশ্ন তর্ক-বিতর্ক শুরু হয়ে যেত, জঙ্গলরাজ, জাতিবাদ কোনও অভিযোগই বাদ দিতেন বা অভিজাত বিশিষ্ট সাংবাদিকরা।
এদিকে টুইটারেই কেউ একজন প্রশ্ন করেন, সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে যে অন্যায় হয়েছে তার জন্য আওয়াজ তোলা উচিত অভিনেতা অমিতাভ বচ্চনের সেই প্রসঙ্গে টুইটেই তেজস্বীর জবাব, "ভুলে যাবেন না রাজ্যটি বিজেপি শাসিত।"
এদিকে পদ্মাবতী নিয়ে জয়পুরের আন্দোলনকারীরা এবার একটি নতুন দাবি তুলেছেন। রানি পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির মধ্যে কোনও স্বপ্নের রোম্যান্টিক দৃশ্য নেই, বনশালী প্রোডাকশন হাউস থেকে তা পরিস্কার করে বলার পরও রাজপুত সভার সভাপতির দাবি, ছবি মুক্তির আগে দলের গঠিত একটি স্ক্রিনিং কমিটি ছবিটি দেখে সম্মতি জানালে তবে তা মুক্তি পাবে। করনী সেনার একটা বড় অংশ এই ছবির নাম বদলানোর শর্তও রেখেছে। যদিও সঞ্জয়লীলা বনশালী বা তার টিম এই শর্তগুলি মানেন কি না? বা না মানলে জল কত দূর গড়ায় এখন তাই দেখার।












Click it and Unblock the Notifications