লাদাখে চৈনিক আস্ফালনের পর ভারতীয় সেনার নর্দান কমান্ড চিফ এলাকা পরিদর্শনে! চড়ছে কৌতূহলের পারদ
লাদাখে চৈনিক আস্ফালন কয়েকদিন আগেই দেখা গিয়েছে। সেখানের প্যাংগং লেক বরাবর ভারতীয় সেনার টহল ঘিরে রীতিমতো তপ্ত হয়ে যায় পরিস্থিতি। এরপর দুই দেশের সেনার তরফে আলোচনাক্রমে উত্তেজনা প্রশমিত হয়।
লাদাখে চৈনিক আস্ফালন কয়েকদিন আগেই দেখা গিয়েছে। সেখানের প্যাংগং লেক বরাবর ভারতীয় সেনার টহল ঘিরে রীতিমতো তপ্ত হয়ে যায় পরিস্থিতি। এরপর দুই দেশের সেনার তরফে আলোচনাক্রমে উত্তেজনা প্রশমিত হয়। এবার সেই এলাকা পরিদর্শনে গেলেন দেশের নর্দান কমান্ডের চিফ রণবীর সিং।

সীমান্ত রক্ষার্থে ভারতীয় সেনার বার্তা
লাদাখ সীমান্তে চৈনিক আস্ফালনের পরই ভারতীয় সেনার নর্দান কমান্ড চিফের এলকা পরিদর্শনের ঘটনা রীতিমতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এলাকায়। ভারতীয় সেনা সূত্রের দাবি, লেফ্টনেন্ট জেনারেল রণবীর সিং এর এই পরিদর্শন চিনকে সাফ বার্তা দেবে। আর সেই বার্তায় খুব স্পষ্ট যে, ভারত নিজের সীমান্ত রক্ষার্থে কী করতে পারে।

নর্দান কমান্ড চিফকে পরিস্থিতির বিবরণ
জানা গিয়েছে, নর্দান কমান্ড চিফ যেতেই ভারতীয় সেনার জওয়ানরা সেখানের পরিস্থিতি সম্পর্কে বিবরণ দেন। ভারতীয় সেনার তরফে নর্দান কমান্ড চিফকে জানানো হয়েছে, ভারতের সীমান্ত রক্ষার্থে যোকোনও মূল্যে বদ্ধপরিকর ভারতীয় সেনা।
|
নর্দান কমান্ড চিফ কী জানিয়েছেন ?
ভারতীয় সেনার নর্দান কামান্ড চিফ রণবীর সিং জানান যে, ভারতীয় সেনা যে কোনও মূল্যে নিজেদের দায়িত্ব কর্তব্যে অবিচল। সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে পাশাদারিত্বে ঐতিহ্য মেনে অবিচল থাকে ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications