আইসিএসসি-র পর এবার বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! করোনার প্রকোপে অচল শিক্ষা ব্যবস্থা
করোনা ভাইরাসের সংক্রমণে জেরে এমনিতেই স্কুল কলেজ সব বন্ধ কের দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে একের পর এক রাজ্যে। এরই মধ্যে আজ বিজ্ঞপ্তি জারি করে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় বোর্ডের তরফ থেকে। এই পরিস্থিতিতে এবার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার জন্য বলল ইউজিসি।

আগেই বন্ধ হয়েছিল শিবপুর আইআইইএসটি ও বিশ্বভারতী
এর আগে রাজ্যে বন্ধ করা হয়েছিল শিবপুর আইআইইএসটি। পাশাপাশি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া বিশ্বভারতীতেও হস্টেল খালি করে দেওয়া হয়েছে। সেখানকার ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে এবার স্কুলের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপরও পড়ল করোনার থাবা।

বিশ্বের ১০২টি দেশে স্কুল বন্ধ
এমনিতেই বিশ্বে মোট ১০২টি দেশে এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এছাড়া ভারতের মতো আরও ১১টি দেশে আংশিক ভাবে স্কুল বন্ধ রাখা হয়েছে। এর জেরে বিশ্বের আর্ধেকেরও বেশি স্কুল পড়ুয়ারা স্কুল যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যা পরিস্থিতি, তাতে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কাবাণী শুনিয়েছে ইউনেসকো। এর জেরে আপাতত স্কুল যাওয়া থেকে বঞ্চিত ৮৫ কোটি পড়ুয়া।

অচল অবস্থায় শিক্ষা ব্যবস্থা
করোনা ভাইরাস রুখতে বিভিন্ন দেশে যেভাবে লকডাউন চলছে এর জেরে এই পরিস্থিতি। এদিকে গত চার দিনে স্কুল বন্ধের পরিমাণ দ্বিগুণ হয়েছে বলেও জানানো হয়েছে। তাছাড়া, ইউনেসকোর বক্তব্য, এভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেবে। পরপর্তী প্রজন্মের কাছে শিক্ষা ঠিক ভাবে পৌঁছাবে না।

রাজ্যেও আগাম সতর্কতা হিসেবে সব স্কুল বন্ধ
এদিকে এই পরিস্থিতিতে রাজ্যেও আগাম সতর্কতা হিসেবে সব স্কুল কলেজ ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একথা। আগে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে দেওয়া হল। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সরকার। এরই মধ্যে এবার দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের উপর তালা ঝুলতে চলেছে কোরনার জেরে।












Click it and Unblock the Notifications