স্থানীয় নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল জয় বিজেপির! মিশন ২০২৪-এর প্রস্তুতি শুরু যোগী আদিত্যনাথের

একদিকে উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনে বিপুল জয়ে উৎসব চলছে, অন্যদিকে মিশন ২০২৪-এর লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পুর নির্বাচনে জয়ী সব মেয়রের সঙ্গে ফোনে কথা বলেছেন। সবাইকেই তিনি অভিনন্দন জানিয়েছেন।

জানা গিয়েছে, রবিবার সকাল থেকে যোগী আদিত্যনাথ একে একে ১৭ জন মেয়রের সঙ্গে ফোনে কথা বলেন। তাঁদের অগ্রাধিকার সম্পর্কেও জানতে চান। শহরের উন্নয়নের রোড ম্যাপ নিয়েও আলোচনা করেন তিনি। প্রসঙ্গত উত্তর প্রদেশের ১৭ টি পুর কর্পোরেশনের সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি।

স্থানীয় নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল জয় বিজেপির! মিশন ২০২৪-এর প্রস্তুতি শুরু যোগী আদিত্যনাথের

রবিবার যোগী আদিত্যনাথ গোরক্ষপুর সফর করেন। সেখানে মন্দির পরিদর্শনের পাশাপাশি গোরক্ষপুরের নবনির্বাচিত মেয়র মঙ্গলেশ শ্রীবাস্তব ছাড়াও অন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেনি। নির্বাচিত জনপ্রতিনিধিরাও যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানান।

যোগী আদিত্যনাথ স্থানীয় নির্বাচনে বিজেপির জয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় নির্বাচনের জয়কে সব থেকে বড় জয় বলেও বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের জন্যও বিজেপি কর্মীদের অভিনন্দন জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

স্থানীয় নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল জয় বিজেপির! মিশন ২০২৪-এর প্রস্তুতি শুরু যোগী আদিত্যনাথের

এই জয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, এই জয় সরকার ও সংস্থার মধ্যে আরও ভাল সমন্বয়ের ফল। তিনি বলেছেন, প্রথমবারের মতো রাজ্যে ১৭ টি পুর কর্পোরেশনের সবকটিতেই জিতেছে বিজেপি। ভোটদাতারা বিজেপির ওপরে আস্থা রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত গচ ৪ ও ১১ মে উত্তর প্রদেশের গাজিয়াবাদ, আগ্রা, কানপুর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, মিরাট, বারাণসী, লখনৌ, অযোধ্যা, ঝাঁসি, বরেলি, মথুরা-বৃন্দাবন, মোরাদাবাদ, সাহারানপুর, প্রয়াগরাজ, আলিগড়, শাহজাহানপুরে নির্বাচন হয়। আর সবকটিতেই জয়ী হয় বিজেপি।

এত কিছুর মধ্যেও বিজেপি তথা যোগী আদিত্যনাথের লক্ষ্য হল ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের সবকটি আসনে জয়। স্থানীয় নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে পরবর্তী লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+