Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দলের মধ্যে ক্ষোভ বাড়তেই বিজেপির ড্যামেজ কন্ট্রোল, রাজস্থানে দ্বিতীয় প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন তারকারা

রাজস্থান বিধানসভা ভোটের জন্য ৮৩ জনের নামের তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় রয়েছেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তিনি ঝালরাপাতান আসন থেকে লড়বেন।

অবশেষে চিত্তোরগড় থেকে নরপত সিং রাজভীকে দাঁড় করিয়েছে দল। ভৈরো সিং শেখাওয়াতের জামাইকে শেষ অবধি অগ্রাহ্য করার সাহস দেখাতে পারেনি গেরুয়া শিবির। দলের নিচুতলাতেও যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছিল। যা শেষ অবধি দলের পক্ষে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। রাজভী নিজেও প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তাঁর পরিবারের রাজনৈতিক অবদানের কথা মনে করিয়ে দেন। এরপরই ড্য়ামেজ কন্ট্রোলে নেমে পড়ে গেরুয়া শিবির।

রাজস্থানে দ্বিতীয় প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন তারকারা

বিজেপির দ্বিতীয় এই প্রার্থী তালিকায় হেভিওয়েট নামের সংখ্যা বেশি। রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া লড়ছেন অম্বর কেন্দ্র থেকে। অন্যদিকে ঝালরাপাতানে বিজেপির জেতা কেন্দ্র থেকে লড়ছেন বসুন্ধরা। এর পাশাপাশি রাজস্থানের বিরোধী দলনেতা তথা বিজেপির অন্যতম সেরা মুখ রাজেন্দ্র রাঠৌর তারানগর থেকে লড়ছেন। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জয়তী মির্ধা নাগাউর কেন্দ্র থেকে লড়ছেন।

এর আগে ৯ তারিখে যে তালিকা বিজেপি প্রথম প্রকাশ করেছিল তাতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর জোতওয়ারা থেকে ও সাংসদ দিয়া কুমারী বিদ্যাধর নগর থেকে লড়বেন বলে জানানো হয়। এছাড়া বাবা বালকনাথ তিজারা থেকে ও কিরোরী লাল মীনা সওয়াই মাধোপুর থেকে লড়বেন বলে জানা গিয়েছে।

২০১৮ সালের নির্বাচনে ২০০ আসনের মধ্যে কংগ্রেস ৯৯টি ও বিজেপি ৭৩টি আসন পায়। এবারের ভোট হবে ২৫ নভেম্বর এবং ভোটগণনা হবে আগামী ৩ নভেম্বর।

১৯৯০ সাল পর্যন্ত রাজস্থানে কংগ্রেসের আধিপত্য ছিল। তবে তারপর বিজেপি বেশিরভাগ সময়ই রাজস্থানে ক্ষমতায় থেকেছে। ২০১৩ সালে ২০০ আসনের মধ্যে ১৬৩টি আসনে বিজেপি জয় পায়। তবে ২০১৮ সালেই কংগ্রেস ৯৯টি আসন পেয়ে ক্ষমতায় ফেরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+