Vande Bharat Express: হাওড়ার পর বন্দে ভারতের '১৪ মিনিটের খেলা' শুরু হচ্ছে অন্যান্য স্টেশনেও! রইল ভিডিও

Vande Bharat Express: বন্দে ভারত রেল ট্র্যাকে ঝড় তুলেছে! কিন্তু সময় যত এগোচ্ছে অভিযোগ বাড়ছে। যদিও দেশের প্রথম সেমি বুলেট পরিস্কার করা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষ করে জাপানে বুলেট ট্রেন যেমন কয়েক মিনিটে সম্পূর্ণ সাফ হয়ে যায় সেই একই 'প্রযুক্তি' ব্যবহার করা হচ্ছে।

মাত্র ১৪ মিনিটেই একেবারে ঝা চকচকে হয়ে যাচ্ছে বন্দে ভারত (Vande Bharat Express)। ইতিমধ্যে হাওড়ায় সেই পরিষেবা শুরু হয়েছে।

Vande Bharat Express

এবার ধীরে ধীরে অন্যান্য স্টেশনেও এই পরিষেবা তৈরি হচ্ছে। রাঁচিতেও এই পরিষেবা (Vande Bharat Express) শুরু হয়েছে। স্টেশনেই ট্রেনটির সাফাই অভিযান চলছে। রেল বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, মাত্র ১৪ মিনিটই সাফাইয়ের জন্যে নির্ধারিত করা হয়েছে।

আর এর মধ্যেই গোটা ট্রেনটার পরিস্কার করে ফেলা হচ্ছে। আর এই কাজ করতে প্রত্যেক বগিতে তিনজনকে কর্মীকে নিয়োগ করা হয়েছে। মোট ২৪ জন কর্মীকে এজন্যে ট্রেনিং দেওয়া হয়েছে কর্মীদের।

শুধু তাই নয়, কার কি কাজ আছে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। আর সেই মতো ট্রেনের (Vande Bharat Express) মধ্যে সাফাইয়ের কাজ চলছে। এমনটাই রেলের আধিকারিক জানিয়েছেন। আর সেই মতো মত যেমন পাটনা হাওড়া এবং রাঁচি হাওড়া বন্দে ভারত রাঁচি স্টেশনে আসবে মাত্র ১৪ মিনিটে তা একেবারে পরিস্কার করে ফেলা হবে বলে জানা গিয়েছে।

রাঁচি রেলওয়ে স্টেশনের এক আধিকারিক নিশান্ত কুমার জানিয়েছেন, বন্দে ভারত রাঁচি স্টেশনে আসার পর মাত্র ১৪ মিনিটে আট কোচে (Vande Bharat Express) সাফাই অভিযান চালানো হবে। আর এই সাফাই অভিযান স্টেশনের প্লাটফর্ম নম্বর ১ নম্বরে করা হবে।

বলে রাখা প্রয়োজন, হাওড়া স্টেশনে ইতিমধ্যে এই পরিষেবা গত কয়েকদিন আগেই শুরু করা হয়। এমনকি কীভাবে পুরো কাজটি সম্পূর্ণ করা হচ্ছে সেই সংক্রান্ত ট্রায়ালও (Vande Bharat Express) চালানো হয়েছে। এমনকি খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরো প্রক্রিয়া কীভাবে চলছে সেই সংক্রান্ত ভিডিও সামনে এনেছে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে একাধিক বন্দে ভারত (Vande Bharat Express) পেয়েছে হাওড়া। চলছে হাওড়া-পুরী, হাওড়া-এনজিপি এবং এনজিপি-গুয়াহাটি বন্দে বভারত। সম্প্রতি পরিষেবা শুরু হয়েছে পাটনা-হাওড়া এবং রাঁচি হাওড়া বন্দে ভারতের। আর এই ট্রেনগুলি (Vande Bharat Express) স্বাভাবিক ট্রেনগুলির থেকে টিকিটের দাম বেশি। ফলে পইরিস্কার রাখাটা দায়ের মধ্যেই রেলের পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+