Rajiv Kumar on EVM: ধোপে টিকল না কংগ্রেসের দাবি, 'ইভিএম হ্যাক হয় না,' জানিয়ে দিল নির্বাচন কমিশন
Rajiv Kumar on EVM: হরিয়ানার ভরাডুবির পর ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস (Congress)। মধ্যপ্রাচ্য়ের যুদ্ধে ব্যবহৃত পেজারের (Pagers) মতো নাকি ইভিএমও হ্যাক (EVM Hack) করা যায়। এমনটাই দাবি তুলেছিল কংগ্রেস। যদিও এদিন কংগ্রেসের এই যুক্তি উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar)।
মঙ্গলবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটের (Maharashtra and Jharkhand Assembly Election) নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক শেষে কংগ্রেসের ইভিএম হ্যাকের সওয়াল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেন রাজীব কুমার। বলেন, "পেজারের মতো ইভিএম সংযুক্ত হয় না। তাই ইভিএম হ্যাক হওয়ারও প্রশ্নই আসে না।"

বুথ ফেরত সমীক্ষা দেখে আশায় বুক বেঁধেছিল কংগ্রেস। কিন্তু ইভিএমে হরিয়ানার ফলাফল (Haryana Result) বিজেপির দিকে ঘুরে যেতেই হইচই ফেলে দেয় হাত শিবির। হরিয়ানার বিভিন্ন বুথে ইভিএমের ব্যাটারিতে গন্ডগোল ছিল বলে অভিযোগ করে কংগ্রেস। এদিন সেই অভিযোগও নস্যাৎ করে দেন মুখ্য নির্বাচনী কমিশনার।
রাজীব কুমার সাফ জানান, "ইভিএম আসলে ক্যালকুলেটরের মতো। পেজারের মতো একে নিয়ন্ত্রণ করা যায় না। ক্যালকুলেটরের মতো সিঙ্গল ইউজ ব্যাটারি থাকে ইভিএমে। মোবাইলের ব্যাটারি নয়।" তিনি আরও বলেন, "ইভিএমে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকে। ভোটের ৫ থেকে ৬ মাস আগে প্রথমবার ইভিএম পরীক্ষা করা হয়। এরপর ভোটের ৫-৬ দিন আগে তাতে নতুন ব্যাটারি ঢোকানো হয়।"
#WATCH | Delhi: CEC Rajiv Kumar speaks on the process of voting through EVMs.
— ANI (@ANI) October 15, 2024
He also says, "...It is absolutely safe and robust. Look at the last 15-20 elections. It is giving results after results differently. It can't be that it is wrong only the results are not to your… pic.twitter.com/DFRftIco6P
৮ অক্টোবর হরিয়ানায় ভোট গণনার সময় বেশকয়েকটি ইভিএমের ব্যাটারি নাকি কম ছিল। এমনটা অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে লিখিত জানায় ২০ বিধানসভার কংগ্রেস প্রার্থীরা। এখানেই ক্ষান্ত হয়নি কংগ্রেস।
সম্প্রতি কংগ্রেস নেতা রশিদ আলভি (rashid alvi) ইজরায়েল লেবাননের যুদ্ধ প্রসঙ্গে টেনে বলেন, "পেজার দিয়ে ইজরায়েল মানুষ মারছে। প্রধানমন্ত্রীর ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক। ইভিএমেও বড় খেলা হতে পারে।" রশিদ আলভির এই বক্তব্যের প্রেক্ষিতেই এদিন নাম না করে মুখ খোলেন রাজীব কুমার।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications