রাম রহিমের পর আর এক স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজস্থান
আলওয়ারের আর এক স্বঘোষিত গডম্যানের ধর্ষণের কীর্তি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
গুরমিত রাম রহিমের ধর্ষণ মামলায় সাজা ঘোষণা ও পাঁচকুলার সংঘর্ষের রেশ এখনও কাটিয়ে ওঠা যায়নি। তার মধ্যেই রাজস্থানের আলওয়ারের আর এক স্বঘোষিত গডম্যানের ধর্ষণের কীর্তি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগ, ৫৮ বছর বয়সী গডম্যান কুশলেন্দ্র ফলাহারি মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ২১ বছর বয়সী আইনের ছাত্রী। তাঁকে বিচারক করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে ফলাহারি বাবা।
পুলিশ জানিয়েছে, আলওয়ারের কুশলেন্দ্র ফলাহারি মহারাজের সারা দেশ জুড়ে ভক্ত রয়েছে। গত ৭ অগাস্ট এক যুবতীকে ধর্ষণ করেছে বলে ফলাহারি বাবার বিরুদ্ধে অভিযোগ। পেশায় আইনি পেশায় যুক্ত যুবতী জানিয়েছেন, প্রথমবার মাইনে পেয়ে তা আশ্রমে দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা ওই যুবতী এরপরে গত ১১ সেপ্টেম্বর পুলিশে অভিযোগ জানান। যুবতীক পরিবার গত দুই দশক ধরে ফলাহারি বাবার ভক্ত। সেই সূত্রেই বাবার সুপারিশে যুবতী চাকরি পান। বদলে প্রথম মাসের স্টাইপেন্ডের তিন হাজার টাকা প্রণামী দিতে আসেন।
যুবতীর অভিযোগ, আশ্রমে থাকাকালীন ফলাহারি বাবা তাঁকে আলওয়ারের আশ্রমে ধর্ষণ করেন। পরে বিলাসপুরে ফিরে গিয়ে পরিবারকে সমস্ত ঘটনা জানালে ফলাহারি বাবার তরফে হুমকি দিয়ে এই ঘটনা কাউকে না জানাতে নির্দেশ দেওয়া হয়।
পরিবার ও যুবতীর বক্তব্য, রাম রহিমের ধর্ষণ কাণ্ডে সাজার খবর কানে আসার পরই তাঁদের মনোবল বেড়ে যায়। তারপরই পুলিশে অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গডম্যান ফলাহারি বাবাও হাসপাতালে ভর্তি বলে পুলিশ এখনও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি।












Click it and Unblock the Notifications