Farmer Protest: শুক্রবারের পর আজ ফের ‘দিল্লি চলো’ অভিযান কৃষকদের, প্রস্তুত দিল্লিও
২ দিন শান্ত থাকার পর আজ ফের একবার পথে নামছেন কৃষকরা। আজ ফের একবার হতে চলেছে 'দিল্লি চলো' অভিযান। প্রতিবাদী কৃষকরা তাদের দাবির জন্য কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চেয়েই আজ ফের পথে নামছেন। পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত থেকে আবার রাজধানীতে প্রবেশের চেষ্টা করবেন তারা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
এর আগে গত ৬ ডিসেম্বর ১০১ জন কৃষকের একটি 'জাঠা' শম্ভু সীমান্তে তাদের প্রতিবাদের স্থান থেকে দিল্লির দিকে যাত্রা করেছিল। কিন্তু কিছুদূর আসার পরই হরিয়ানা পুলিশ ও দিল্লি পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের বিস্তর ব্যারিকেড টপকে আর দিল্লির উদ্দেশ্যে যেতে পারেননি কৃষকরা।

গত শুক্রবার এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কৃষকদের বিক্ষোভকে প্রতিরোধ করতে পুলিশকে দেখা যায় রণং দেহি রূপ ধারণ করতে। আন্দোলনকারীদের হঠাতে শম্ভু সীমান্তে পুলিশ টিয়ার গ্যাসের সেল পর্যন্ত ফাটায়। যাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়ে পড়েন। এরপর সেদিনের জন্যে কৃষকরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নেন।
তবে কৃষক নেতারা গত শুক্রবারই হুঁশিয়ারি দিয়ে ছিলেন কেন্দ্রকে। তারা বলেছিলেন, শনিবারের মধ্যে কেন্দ্র তাদের সাথে আলোচনায় না বসলে আগামী রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর আবার 'দিল্লি চলো' কর্মসূচী করবেন। গতকাল কৃষকদের সাথে কোনও রকম কোনও আলোচনায় হয়নি কেন্দ্রের। স্বাভাবিক ভাবেই গতকাল থেকেই বোঝা গিয়েছিল যে, কৃষকরা রবিবার ফের আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিল্লির দিকে এগিয়ে আসবেন। আর আজ সেই মোতাবেক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
মোট ১০১ জন কৃষক যারা জাঠা "মারজীভ্রাস" এর অংশ ছিলেন, তারা তাঁদের দাবিতে অনড়। কৃষকদের তরফে যে ৫ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ শতাংশ প্লট এবং ৬৪.৭ শতাংশ বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। ১ জানুয়ারি, ২০১৪ সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং ২০ শতাংশ প্লট দিতে হবে। এর পাশপাশি সকল ভূমিহীন ও ভূমিহীন কৃষকের সন্তানদেরও কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে। এই বিষয়ে অবিলম্বে সরকারি নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছেন কৃষক নেতারা।
হরিয়ানা সরকার শুক্রবারই আম্বালা জেলার ১১টি গ্রামে মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে। ডাংদেহরি, লোহগড়, মানকপুর, দাদিয়ানা, বারি ঘেল, লারস, কালু মাজরা, দেবী নগর, সাদ্দোপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামে এই নিষেধাজ্ঞা জারি করেছে। মনে করা হচ্ছে, আজও কৃষকদের প্রতিহত করতে সব দিকে থেকে প্রস্তুত থাকছে প্রশাসন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications