চার বছর পরেও কি জনপ্রিয় মোদী, কি বলছে সমীক্ষা রিপোর্ট

৫৭ শতাংশ ভারতীয় মত দিয়েছেন গত চার বছরে নরেন্দ্র মোদী সরকার তাদের প্রত্যাশা পূরণ করেছে কিংবা তাকে ছাপিয়ে গিয়েছে।

বিপুল জনসমর্থন নিয়ে ২০১৪ সালে সর্বাধিক ক্ষমতায় এসেছিলেন
নরেন্দ্র মোদী। শুরুতে মানুষের যে সমর্থন থাকে কোনও নব নির্বাচিত সরকারের প্রতি সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। এটাই সাধারণত দেখা যায়। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষার ফল বলছে পাঁচ বছরের মেয়াদের চূড়ান্ত বছর এসে গেলেও মোদীর জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে। ওই সমীক্ষায় মোট ৫৭ শতাংশ ভারতীয় মত দিয়েছেন গত চার বছরে নরেন্দ্র মোদী সরকার তাদের প্রত্যাশা পূরণ করেছে কিংবা তাকে ছাপিয়ে গিয়েছে।

চার বছর পরেও কি জনপ্রিয় মোদী

সমীক্ষাটি চালিয়েছে 'লোকাল সার্কেলস' বলে একটি সমীক্ষা সংস্থা। ভারতে ২৫০ টি জেলার প্রায় ৬২,০০০ নাগরিকের জরিপে অংশ নিয়েছেন। 'লোকাল সার্কেলস' জানিয়েছে, প্রায় ২৮% ভারতীয়ের মতে মোদী সরকার তাদের প্রত্যাশা ছাপিয়ে গেছে। গত বছর একই প্রশ্নে সম্মতি দিয়েছিলেন ১৭% এবং ২০১৬ সালে ১৮%। এবছর নাটকীয়ভাবে সংখ্যাটা বেড়েছে। অন্যদিকে প্রত্যাশা ছাপিয়ে না গেলেও পূরণ হয়েছে মনে করেছেন ২৯% ভারতীয়। এই সংখ্যাটা আগের দু'বছরের তুলনায় কমেছে। ২০১৭-য় এই মতের শরিক ছিলেন ৪৪% তার আগের বছর ৪৬%।

এই দুই পরিসংখ্যান একটা প্রবণতার কথা বলছে, বলে মনে করেন লোকালসার্কেলের বিশ্লেষকরা। তাঁদের মতে, 'এর মানে হল কর্মদক্ষতা নিরিখে এই সরকারের প্রতি মানুষ এখন আরও বেশি আস্থাশীল।'

কিন্তু কোন কোন বিষয়ে মোদী সরকারের কাজ তাদের খুশি করেছে? সমীক্ষার ফল বলছে, বিশ্বে ভারতবর্ষের ছবিটা তুলে ধরতে নরেন্দ্র মোদী অত্যন্ত সচেষ্ট। সেটা তাদের ভাল লাগার অন্যতম কারণ। মোদী পাকিস্তানকেও খুব ভালভাবে সামলাচ্ছেন বলে মনে করেন তাঁর প্রতি আস্থাশীলরা। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলা, পরিকাঠামোর উন্নয়ন এবং ট্যাক্সের হয়রানি কমানোর ক্ষেত্রেও মোদী সরকার অনেক সময়ই তাঁদের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে বলে মনে করেন তাঁরা।

নরেন্দ্র মোদি ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ২০১৪-র ২৬ মে। প্রথম থেকেই ভাল বাগ্মীতার জোরে অসম্ভব জনপ্রিয়তা কোড়ান তিনি। পাশাপাশি রাহুল গান্ধী যতই কটাক্ষ করুন না কেন, 'মেক ইন ইন্ডিয়া'-র মতো প্রকল্প, বিনিয়োগকারীকে ভারতে ব্যবসা করতে আহ্বান জানানোর মতো বিষয়গুলি ভারতীয়রা দারুনভাবে গ্রহন করেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে গিয়েছেন বিশ্বের অনেক তাবড় নেতাকেই। দিন কয়েক আগে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের তালিকাতেও তিনি নবম স্থানে ছিলেন।

কংগ্রেস সহ বিরোধীারা প্রায়ই অভিযোগ করেন, বিজেপি তাদের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। কী বলছেন ভারতের নাগরিকরা? ২০১৭ সালে সমীক্ষায় অংশগ্রহনকারীদের ৫৯ শতাংশ জানিয়েছিলেন সরকার প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতিগুলি পূরণ করতে পারবে। মেয়াদকালের শেষ বছরে এসে সেই আস্থা কিছুটা হলেও টাল খেয়েছে। এবছর ৫৬% ভারতীয় জানিয়েছেন যে তাদের বিশ্বাস ২০১৯ সালের নির্বাচনের আগেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে।

ক্ষমতায় থাকার চার বছর পরেও সরকারের প্রতি সমর্থনে ভাটা পড়েনি এ ঘটনা অত্যন্ত বিরল বলে জানিয়েচেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁরা বলেন, 'রাজনৈতিক প্রতিষ্ঠান বা ক্ষমতাসীন পার্টির প্রতি নাগরিকদের প্রত্যাশা সাধারণত খুব দ্রুত হ্রাস পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মোদীর মতোই বিপুল সমর্থন নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে প্রত্যেক বছর তাঁর সমর্থন কমছে। বিস্ময়কর হল মোদী সরকার এখনও দারুন জনপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+