কিশোরীকে গণধর্ষণ চার নাবালকের, সাহায্যের বদলে ফের ধর্ষণ প্রধান শিক্ষকের
কিশোরীকে গণধর্ষণ চার নাবালকের, সাহায্যের বদলে ফের ধর্ষণ প্রধান শিক্ষকের
নৃশংস ঘটনার সাক্ষী থাকল বিহার। চার ব্যক্তি এক কিশোরীকে ধর্ষণ করে। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে দেখে চার ধর্ষক পালিয়ে যায়। কিন্তু প্রধান শিক্ষক কিশোরীকে সাহায্য করার বদলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাইমুরের পুলিশ সুপার (এসপি) রাকেশ কুমার বলেছেন, প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার ভাস্করকে গ্রেফতার করা হয়েছে এবং চার নাবালককে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

নির্যাতিতা কিশোরী জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তিনি বাইরে বেরিয়েছিলেন শৌচালয়ের কাজ করতে।সেই সময় তাঁকে পাশের গ্রামের চার ছেলে তাঁকে অপহরণ করে। একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চার কিশোরকে একটি মেয়েকে জোর করে নিয়ে যেতে দেখলে তাদের অনুসরণ করেন। নাবালক গণধর্ষণের পর প্রধান শিক্ষককে দেখতে পেয়ে পালিয়ে যায়। কিশোরী পুলিশকে জানান, শিক্ষককে দেখে ভেবেছিলেন তিনি বাঁচাবেন। পরিবর্তে প্রধান শিক্ষকও তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
কিশোরী কোনওক্রমে বাড়িতে ফিরে তাঁর মাকে জানায় সম্পূর্ণ ঘটনাটি। শিক্ষক ও চার নাবালকের বিরুদ্ধে পসকো আইনের অধীনে অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা কিশোরীকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই এলাকায় নাবালিকা ধর্ষণের দ্বিতীয় ঘটনা। সম্প্রতি ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়। তারপর কিশোরীকে নির্মমভাবে হত্যা করা হয়। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে দুই জন রাজমিস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বিহারের ঘটনায় সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ দেখা দেয়। প্রাথমিক শিক্ষকের ঘটনায় বিহারের সুশীল সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কোনও প্রধান শিক্ষক কীভাবে এক কিশোররীর দুর্বলতার সুযোগ নিতে পারেন। রক্ষা করার পরিবর্তে ধর্ষণ করতে পারেন। তিনি তাঁর পড়ুয়াদের কী শিক্ষা দেবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিহার পুলিশ জানিয়েছে, ৫৫ বছরের সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications