নেমে আসতে পারে অন্ধকার! কীভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি
সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে বিদ্যুতের বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। এরপরেই টাকা বকেয়া থাকার কারণ ১৩টি রাজ্যের ২৭টি বণ্টনকারী সংস্থার ওপর কেন্দ্র নিষেধাজ্ঞা জারি করেছিল। সংস্থাগুলোর ওপর বিদ্যুৎ কেনা ও বিক্রয়ে
সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে বিদ্যুতের বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। এরপরেই টাকা বকেয়া থাকার কারণ ১৩টি রাজ্যের ২৭টি বণ্টনকারী সংস্থার ওপর কেন্দ্র নিষেধাজ্ঞা জারি করেছিল। সংস্থাগুলোর ওপর বিদ্যুৎ কেনা ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
কিন্তু বেশ কয়েকটি রাজ্যের বিদ্যুৎ বন্টকারী সংস্থা তাদের বকেয়া শুক্রবার মধ্যরাতের মধ্যে মিটিয়ে দেয়। তার জেরে কেন্দ্রের বিদ্যুর বন্টকারী সংস্থাগুলোর থেকে বকেয়া অর্থের পরিমাণ ৫,১০০ কোটি টাকা থেকে নেমে ১,০৩৭ কোটি টাকাতে পৌঁছেছে। বর্তমানে কর্ণাটক, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বেকয়া মিটিয়েছে নয়টি রাজ্য
প্রথমে কেন্দ্রের তরফে ১৩টি রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থাগুলোর ওপর বেকয়া না মেটানোর জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, বিহার. ছত্তিশগড়, ঝাড়খণ্ড সহ ১৩টি রাজ্যের নাম নিষেধাজ্ঞার তালিকায় ছিল। তারমধ্যে ছয়টি রাজ্য বৃহস্পতিবার জানিয়ে দেয়, ইতিমধ্যে তারা কেন্দ্রের কাছে বকেয়া মিটিয়ে দিয়েছে। এই ছয়টি রাজ্য হল বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মনিপুর, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র। বৃহস্পতিবার মধ্যরাতেই রাজ্যগুলোর বিদ্যুৎ বন্টনকারী সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অন্যদিকে, শুক্রবার মধ্যরাতের আগেই কর্ণাটক ও তেলেঙ্গানার সংস্থাগুলো তাদের বকেয়া সমস্ত অর্থ মিটিয়ে দেয়। যার জেরে তাদের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বকেয়া বাকি একাধিক রাজ্যের
এখনও পাঁচটি রাজ্যের বকেয়া বাকি রয়েছে। তারমধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, মিজোরাম ও তামিলনাড়ু। জম্মু ও কাশ্মীরের বকেয়া অর্থের পরিমাণ সব থেকে বেশি। জম্মু ও কাশ্মীরের বর্তমানে ৪৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে। তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ। এখানে ২৩৪ কোটি টাকা বকেয়া রয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এই রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা এখনও রয়েছে। সংস্থাগুলোকে ৪৮টি কিস্তিতে বকেয়া শোধ করার সুযোগ কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল। বর্তমানে বকেয়া টাকা মেটানোর জন্য সংস্থাগুলোকে বিশেষ কোনও সযোগ কেন্দ্র দেবে না বলে জানা গিয়েছে।

বিদ্যুতের দাম বেশ কিছুটা বেড়ে গিয়েছে।
কেন্দ্রের তরফ থেকে বৃহস্পতিবার ১৩টি রাজ্যের ২৭টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। জানানো হয়েছিল, বকেয়া বিল শোধ করতে না পারলে সংস্থাগুলো পাওয়ার এক্সচেঞ্জ থেকে বিদ্যুৎ কিনতে বা বিক্রি করতে পারবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেশ কিছুটা বেড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications