ভোটে বিপর্যয়ে, দায় মেনে পদত্যাগ করলেন নীতীশ কুমার

বিহারে মোট লোকসভা আসনের সংখ্যা ৪০টি। নীতীশ কুমার দাবি করেছিলেন, তাঁর পার্টি অর্থাৎ সংযুক্ত জনতা দল অন্তত ২০টি আসন পাবে। অথচ ফল বেরোতে দেখা যায়, সংযুক্ত জনতা দল পেয়েছে ২টি আসন! অন্যদিকে, বিরোধীপক্ষ অর্থাৎ বিজেপি-এলজেপি জোট পেয়েছে ২৮টি আসন। একা বিজেপি-ই ২২টি আসন দখল করেছে। এমনকী, রাজনীতিতে একঘরে হয়ে যাওয়া লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল পর্যন্ত ৪টি আসন পেয়েছে। এতে একেবারে মুষড়ে পড়েন নীতীশ কুমার। বিহারের উন্নয়নে তিনি এত কাজ করেছেন, তবুও মানুষ এভাবে ফিরিয়ে দিল, এর জেরেই অভিমান হয় তাঁর। বলেন, রাজ্যে তিনিই দলের মুখ। মানুষ তাঁর দলের বিরুদ্ধে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে, আর আস্থা নেই। ফলে এই নৈতিক দায় তাঁর নিজের। আর তাই কুর্সি ছাড়ার সিদ্ধান্ত নেন।
অসমর্থিত সূত্রের খবর, অন্য একটি কারণও কাজ করেছে পদত্যাগের পিছনে। তা হল, কিছুদিন ধরেই দলের অন্দরে নীতীশ কুমারের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছিল। ভোটে বিপর্যয়ের পর সংযুক্ত জনতা দলের কিছু বিধায়ক বিদ্রোহের ছক কষেন। শনিবার সকালেই এই খবর পৌঁছে যায় নীতীশ কুমারের কানে। তিনি বুঝতে পারেন, দলে রাশ আলগা হয়ে এসেছে। তাই সম্মান নিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

Post by Nitish Kumar.

এদিকে, এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি-র তরফে বলা হয়েছে, যতদিন বিজেপি-সংযুক্ত জনতা দল জোট ছিল, ততদিন রাজ্যে সুশাসন ছিল। নীতীশ কুমার সেই জোট ভেঙে দেওয়ায় মানুষ ক্ষুব্ধ হয়। তা ছাড়া, বিজেপি-কে 'সাম্প্রদায়িক' বলেও গাল পেড়েছিলেন নীতীশ কুমার। এই বিষয়গুলি পছন্দ করেনি রাজ্যের সাধারণ মানুষ। তাই ভোটে কড়া জবাব দিয়েছে।
এখন বিহারের সামনে দু'টি পথ খোলা রইল। প্রথমত, সংযুক্ত জনতা দলের বিধায়করা নীতীশ কুমারের জায়গায় অন্য কাউকে সর্বসম্মতভাবে বসাতে পারেন। দ্বিতীয়ত, রাজ্য বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচনের পথে যাওয়া। তবে শীঘ্র যদি নির্বাচন করা হয়, তা হলে মোদী-হাওয়ায় ভর করে ক্ষমতায় আসনে পারে বিজেপি। ফলে সেটাও চিন্তা করতে হবে সংযুক্ত জনতা দলের বিধায়কদের।

Click it and Unblock the Notifications