ত্রিশূল, উদীয়মান সূর্য বা মশাল, কমিশনের নির্দেশের পর বিকল্প প্রতীকের সন্ধানে ঠাকরে শিবির

ত্রিশূল, উদীয়মান সূর্য বা মশাল, কমিশনের নির্দেশের পর বিকল্প প্রতীকের সন্ধানে ঠাকরে শিবির

নির্বাচন কমিশনের নির্দেশে আসন্ন উপনির্বাচনে শিন্ডে বা ঠাকরে শিবিরের কেউ শিবসেনা রাজনৈতিক দলের নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না। এরপরেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবির ইতিমধ্যে দলের নয়া প্রতীক অন্বেষণ শুরু করে দিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঠাকরে শিবিরের বিকল্প প্রতীকের মধ্যে রয়েছে ত্রিশুল, উদীয়মান সূর্য এবং মশাল।

ঠাকরে শিবিরের বিকল্প প্রতীক

ঠাকরে শিবিরের বিকল্প প্রতীক

নির্বাচন কমিশন জানিয়েছে, আন্ধেরি পূর্ব উপনির্বাচনে ঠাকরে ও শিন্ডের শিবিরের কেউ শিবসেনার নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না। এরপরেই ঠাকরে শিবিরে বিকল্প প্রতীক অন্বেষণ শুরু হয়ে যায়। উদ্ধব ঠাকরে রবিবার সন্ধ্যা সাতটার সময় বৈঠক ডেকেছে। মনে করা হচ্ছে, তখনই ঠাকরে শিবির বিকল্প প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ঠাকরে শিবিরের প্রবীণ এক নেতা জানিয়েছেন, বেশ কয়েকজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে প্রতীকের বিষয়ে। তবে দলের তরফে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উদ্ধব শিবিরের প্রতিক্রিয়া

উদ্ধব শিবিরের প্রতিক্রিয়া

উদ্ধব শিবিরের বিধায়ক ভাস্কর যাদব জানিয়েছেন, আসন্ন উপনির্বাচনের প্রতীকগুলো নিয়ে আলোচনা হয়েছে। শিবিরের অভ্যন্তরে দীর্ঘ বৈঠক হয়েছে। উদ্ধব ঠাকরে এই বিষয়ে দলীয় কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতীক নিয়ে ভাবনা চিন্তা করার মতো বিশেষ সময় দেওয়া হয়নি। তবে উদ্ধব শিবিরের হাতে সোমবার পর্যন্ত সময় রয়েছে। উদ্ধব শিবির এখনও বিকল্প খুঁজছে। সোমবার বিকল্প প্রতীক জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

উদ্ধব শিবিরের দলের নামের বিকল্প ভাবনা

উদ্ধব শিবিরের দলের নামের বিকল্প ভাবনা

প্রতীকের পাশাপাশি শিন্ডে বা ঠাকরে শিবির শিবসেনা নামটি ব্যবহার করতে পারবে না। ঠাকরে শিবির ইতিমধ্যে বিকল্প নাম ঠিক করতে উদ্যোগ নিয়েছেন। শিবির সূত্রে খবর প্রাথমিকভাবে দলের নাম হিসেবে শিবসেনা বালাসাহেব ঠাকরে, শিবসেনা উদ্ধব ঠাকরে এবং শিবসেনা প্রবোধন ঠাকরে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত করা হয়নি। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ উদ্ধব ঠাকরের বাসভবনে বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আদিত্য ঠাকরের তীব্র প্রতিক্রিয়া

আদিত্য ঠাকরের তীব্র প্রতিক্রিয়া

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে শনিবার নির্বাচন কমিশনের নির্দেশের পরেই বিদ্রোহী সেনাদের কটাক্ষ করেন। মারাঠি ভাষায় টুইট করে বিদ্রোহী সেনাদের বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিদ্রোহী সেনাদের জন্যই শিবসেনার নাম ও প্রতীক আজকে লজ্জার মুখে পড়ল। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ কোনওভাবেই এটা সহ্য করবে না। মারাঠিতে টুইট করে তিনি লিখেছেন, 'আমরা লড়াই করব, আমরা জিতব। আমার সত্যের পক্ষে। সত্যমেব জয়তে।'

শিবেনার আগের প্রতীক

শিবেনার আগের প্রতীক

প্রসঙ্গত, ১৯৮৯ সালের ১ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে শিবসেনার নাম নথিভুক্ত হয়। সেই সময় থেকে শিবসেনার প্রতীক তির-ধনুক। তার আগে সেনা নারকেল গাছ, রেলওয়ে ইঞ্জিন, তলোয়ার এবংঢাল, মশালের বিকল্প প্রতীক হিসেবে ব্যবহার করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+