ডোকলামের ঘটনার পর চিনের ওপর কড়া নজর রাখতে ভারতের এই নয়া পদক্ষেপ

ইন্দো-চিন সীমান্তে ডোকলামের ঘটনার পর থেকে চিনের ওপর নজরদারি নিয়ে কোনও ফাঁকই রাখতে চাইছে না ভারত। আর সেজন্য় ইন্দো-চিন সীমান্তে , ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জন্য আনা হচ্ছে এয়ার উইং।

ইন্দো-চিন সীমান্তে ডোকলামের ঘটনার পর থেকে চিনের ওপর নজরদারি নিয়ে কোনও ফাঁকই রাখতে চাইছে না ভারত। আর সেজন্য় ইন্দো-চিন সীমান্তে , ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জন্য আনা হচ্ছে এয়ার উইং। এই নয়া বিভাগটিতে থাকছে দুটি হেলিকপ্টার ও পাইলট। এই পদক্ষেপের মাধ্যমে ভারত চিনার সেনার গতিবিধির ওপর সীমান্ত থেকেই নজরদারি আরও পোক্ত করেত পারবে।

ডোকলামের ঘটনার পর চিনের ওপর কড়া নজর রাখতে এই ভারতের এই নয়া পদক্ষেপ

ভারত -চিন সীমান্তে, অবৈধভাবে চিনা সেনা কোনও নতুন নির্মাণ কাজ শুরু করছে কী না তার ওপর নজর রাখা এই এয়ার উইং এর মাধ্যমে আরও সহজ হবে বলে ধারণা ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর। এছাড়াও , এই হেলিকপ্টারগুলি অস্ত্র নিয়ে আসা, এবং সেনা বাহিনী নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও কাজ করবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চণ্ডীগড়, গুয়াহাটির বোরঝার থেকে হেলিকপ্টার গুলি যাতায়াত করবে। এটি উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর সহ বিভিন্ন রাজ্য নিয়ে ভারত চিন সীমান্তের প্রায় ৩, ৪৮৮ কিলোমিটার রাস্তা পেরিয়ে চলাচল করবে।

ওই হেলিকপ্টারগুলির মাধ্যমে একবারের ট্রিপ-এ ৮ থেকে ১০ ট্রুপ সেনাকে স্থানান্তরিত করতে পারবে। এছাড়াও জ্বালানি ছাড়া এই হেলিকপ্টারগুলি প্রায় ২ ঘণ্টা ধরে আকাশে উড়তে পারবে। আইটিবিপি-র ডিরেক্টর জেনারেল আর কে পচনন্দা এই এয়াল উইং এর দায়িত্বে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+