১৯৭৭-এর পর 'অভাবনীয়' পরিস্থিতি কেন্দ্রীয় মন্ত্রিসভায়! মোদীর 'জোট' নিয়ে উঠে গেল প্রশ্ন

দেশের সব থেকে বড় রাজনৈতিক গোষ্ঠী হল এনডিএ। অন্তত কাগজে কলমে। প্রথমে গতমাসে শিরোমনি অকালি কৃষি বিলের বিরোধিতা করে জোট ছেড়ে বেরিয়ে যা। আর অন্যদিকে সম্প্রতি প্রয়াত হয়েছেন রামবিলাস পাসোয়ান। ফলে ম

দেশের সব থেকে বড় রাজনৈতিক গোষ্ঠী হল এনডিএ। অন্তত কাগজে কলমে। প্রথমে গতমাসে শিরোমনি অকালি কৃষি বিলের বিরোধিতা করে জোট ছেড়ে বেরিয়ে যা। আর অন্যদিকে সম্প্রতি প্রয়াত হয়েছেন রামবিলাস পাসোয়ান। ফলে মোদী ক্যাবিনেটে বিজেপির বাইরে আর কোনও সদস্য নেই। অন্যদিকে ৫১ সদস্যের মন্ত্রিসভায় আরপিআই-এর রামদাস আটওয়ালেকে বাদ দিলে বিজেপির বাইরে আর কোনও সদস্যই নেই মোদীর (narendra modi) নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভায়।

১৯৭৭-এর পর প্রথমবার

১৯৭৭-এর পর প্রথমবার

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৭৭ সালের পর প্রথমবার এমন ঘটনা ঘটল, যেখানে কেন্দ্রে কোয়ালিশন সরকারে ক্যাবিনেটে একই দলের মন্ত্রীরা রয়েছেন।

২০১৯-এর পর মন্ত্রিসভায় ২৪ টি রাজনৈতিক দল

২০১৯-এর পর মন্ত্রিসভায় ২৪ টি রাজনৈতিক দল

২০১৯-এ বিজেপি নিজেই বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল। বিজেপি একাই পায় ৩০৩ টি আসন। এনডি পায় ৩৪৩ টি আসন। তারপরেও ২৪ টি রাজনৈতিক দল স্থান পেয়েছিল এনডিএ জোটে। কিন্তু শিবসেনার অনন্ত গীতে পরে অকালি দলের হরসিমরত বাদল মন্ত্রিসভা থেকে বেরিয়ে যান। পরে দীর্ঘদিন রোগভোটের পর রামবিলাস পাসোয়ানের প্রয়ান ঘটে। মহারাষ্ট্রে জোট বদলের কারণে শিবসেনা এনডিএ জোট ছাড়ে।

মোদী মন্ত্রিসভায় নেই জেডিইউ

মোদী মন্ত্রিসভায় নেই জেডিইউ

২০১৪-তে এডিএ ছেড়েছিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। কিন্তু পরে তিনি ফিরে আসেন। তাঁর দলের ১৫ জন সাংসদ রয়েছে। এনডিএ-তে দ্বিতীয় বৃহত্তম দল হলেও বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত নেন তিনি। তাঁর দাবি ছিল দুটি ক্যাবিনেট মন্ত্রীর পদ। বিজেপির জাতীয় মুখপত্র গৌরব ভাটিয়া জানিয়েছেন, তারা সবসময়ই শরিকদের সম্মান করেন।

প্রথম মোদী ক্যাবিনেটেও ছিলেন ৩ অবিজেপি মন্ত্রী

প্রথম মোদী ক্যাবিনেটেও ছিলেন ৩ অবিজেপি মন্ত্রী

নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভাতেও স্থান পেয়েছিলেন অনন্ত গীতে, বাদল ও পাসোয়ান। সেই সময় বিজেপি জিতেছিল ২৮২ আসনে। এনডিএ জিতেছিল ৩৩৬ আসনে। ২০১৪ সালে ১৯৮৪ সালের পর প্রথমবার কেন্দ্রে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

মনমোহন সিং মন্ত্রিসভা ত্যাগ করেছিল একাধিক শরিক

মনমোহন সিং মন্ত্রিসভা ত্যাগ করেছিল একাধিক শরিক

মোদী মন্ত্রিসভাই শুধু নয়, তাঁর আগেকার মনমোহন সিং মন্ত্রিসভাও ত্যাগ করেছিলেন রামবিলাস পাসোয়ান এবং লালু প্রসাদ যাদবের মতো শরিক নেতা। দ্বিতীয় মনমোহন সিং মন্ত্রিসভা ত্যাগ করেছিল ডিএমকে, তৃণমূল কংগ্রেসের মতো শরিক দল। শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কংগ্রেস।

মোদী ক্যাবিনেটে রদবদলের জল্পনা

মোদী ক্যাবিনেটে রদবদলের জল্পনা

এদিকে মোদী মন্ত্রিসভায় অবিজেপি সদস্য না থাকায় মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। হতে পারে জেডিইউ মন্ত্রিসভায় স্থান পেতে পারে। রামবিলাসের ছেলে চিরাগও মন্ত্রিসভায় স্থান পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+