Bihar Earthquake: দিল্লির পর সাতসকালে ভূমিকম্প বিহারেও, রিখটার স্কেলে মাত্রা ৪.০; কম্পনে আতঙ্ক

Bihar Earthquake: সাতসকালে দিল্লির পর এবার কেঁপে উঠল বিহার। সোমবার সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বিহার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০। বিহারের সিওয়ান জেলাতে অনুভূত হয়েছে কম্পন। ভূগর্ভস্থে ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।

তবে বিহারের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। এনসিএসের দেওয়া তথ্য অনুযায়ী, বিহারের ২৫.৯৩ উত্তর অক্ষাংশ ও ৮৪.৪২ পূর্ব দ্রাঘিমা বরাবর স্থানে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। এর আগে সোমবার সকালেই তীব্র ভূমিকম্প অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ সহ উত্তর ভারতের একাংশে।

BIHAR

ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে রাজধানী। প্রায় ৫ থেকে ৬ সেকেন্ড ধরে স্থায়ী হয় কম্পন। কম্পনের সঙ্গে জোরালো আওয়াজও হয় বলে দাবি স্থানীয়দের। ভূমিকম্পের উপকেন্দ্র দিল্লির ধৌলাকুঁয়া। ভূমিকম্পের পরই সকলকে সতর্ক থাকার বার্তা দিয়ে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গিয়েছে, রিখটার স্কেলে দিল্লির ভূমিকম্পের মাত্রা ৪.০। মাটি থেকে ৫ কিমি নিচেই ভূমিকম্পের উৎসস্থল।

আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। দিল্লির ধৌলাকুঁয়ায় দুর্গাবাঈ দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের জেরে এই এলাকায় একটি হ্রদে ঢেউও লক্ষ্য করা গিয়েছে এদিন। কম্পনের সঙ্গে জোরালো শব্দও শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জোরালো ভূমিকম্পের পর পোস্ট করেন মোদী। ভূমিকম্পের আফটারশক নিয়ে সতর্ক করেন মোদী। এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, সকলকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+