স্কুল শিক্ষকের হত্যার পরে আতঙ্ক! কাশ্মীর উপত্যকা ছেড়ে পালিয়েছে ১০০-র বেশি পণ্ডিত পরিবার
এখন আর পুলিশ কিংবা সামরিক বাহিনীর ওপরে হামলায় থেমে নেই। জঙ্গিরা (terrorist) এখন হামলা চালাচ্ছে কাশ্মীর উপত্যকায় (kashmir valley) থাকা সাধারণ মানুষের ওপরে। যার সর্বশেষ ঘটনাটি মঙ্গলবারের।শ্রীনগরের (srinagar) দক্ষিণে কুল
এখন আর পুলিশ কিংবা সামরিক বাহিনীর ওপরে হামলায় থেমে নেই। জঙ্গিরা (terrorist) এখন হামলা চালাচ্ছে কাশ্মীর উপত্যকায় (kashmir valley) থাকা সাধারণ মানুষের ওপরে। যার সর্বশেষ ঘটনাটি মঙ্গলবারের। শ্রীনগরের (srinagar) দক্ষিণে কুলগাঁওয়ের একটি সরকারি স্কুলের বাইরে ৩৬ বছর বয়সী এক শিক্ষিকা রজনী বালাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তারপর থেকে প্রায় ১০০-র বেশি কাশ্মীরি পণ্ডিত (Kashmir Pandit) পরিবার উপত্যকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ওই সম্প্রদায়েরই এক নেতা।

বারামুলার একটি কাশ্মীরি পণ্ডিত কলোনির পদাধিকারী জানিয়েছেন, ওই এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ পরিবারের অর্ধেক মঙ্গলবারের ঘটনার পর থেকে পালিয়ে গিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের পর থেকে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাকিরাও হয়তো চলে যাবেন, তাঁরা সরকারের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁরা সরকারকে, তাঁদের জন্য কাশ্মীরের বাইরে জায়গা করে দিতে বলেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ শ্রীনগরের একটি এলাকা বন্ধ করে দিয়েছে এবং কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীদের বসবাসের জায়গাগুলির আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় প্রশাসনের তরফে অবশ্য সেখান থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলির সম্পর্কে কোনও মন্তব্য করা বয়নি। তবে গত মাসে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কাশ্মীরি পণ্ডিতদের আশ্বাস দিয়ে বলেছিলেন, তাঁদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতমাসে সরকারি অফিসের কর্মী রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যার পরে ওই সম্প্রদায়ের সরকারি কর্মীরা বিক্ষোভে অংশ নিয়ে দাবি করেছিলেন, কাশ্মীরের বাইরে নিরাপদ জায়গায় তাঁদের স্থানান্তর করতে। অন্যদিকে কাশ্মীর পুলিশের এক পদাধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগের হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল, তাদেরকে মেরে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications