Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যে দলিতদের পরে মুসলিমদের অবস্থা সব থেকে খারাপ! প্রশান্ত কিশোরের নিশানায় মুখ্যমন্ত্রী

একটা সময়ে দল তথা সরকারে বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের। কিন্তু সেদিন গিয়েছে। রাজ্যের অবস্থা আর মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন পিকে। তিনি বলেছেন, রাজ্যে উন্নয়নের এমন অবস্থা যে দলিতদের পরে সব থেকে অবস্থা খারাপ মুসলিমদের।

বিহারে জন সুরাজ যাত্রা চালিয়ে যাচ্ছেন প্রশান্ত কিশোর। আর তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, গত ১৭ মাস ধরে হেঁটে যাচ্ছেন। কোনও মুসলিম গ্রামে ঢুকে বুঝতে পারছেন, ছোট গ্রামগুলি এখনও ভাল রয়েছে। তিনি বলেছেন, তিন হাজারের বেশি জনসংখ্যার গ্রামের অবস্থা সব থেকে খারাপ।

Prashant Kishor

তিনি বলেছেন, অনুসন্ধান ও তথ্য সংগ্রহের সময় জানতে পেরেছেন, তিন হাজারের বেশি মুসলিম জনসংখ্যার গ্রামকে চিহ্নিত করা হয়েছে। যখন কোনও বিজেপি কিংবা জেডিইউ নেতা জয়ী হন, তখন ধরেই নেওয়া হয়, তিনি তিন হাজারের বেশি মুসলিম জনসংখ্যার গ্রাম থেকে তাঁর বিরুদ্ধে ভোট পড়েছে।

প্রশান্ত কিশোর বলেছেন, এই পরিস্থিতিতে এলাকার সাংসদ কিংবা বিধায়করা এইসব এলাকায় যান না। ফলে বাড়ির সন্তানরা কোনও সুবিধা পায় না। এইসব গ্রামের মানুষজন বাধ্য হয়ে ভোট দেন, তাঁরা কোথায় যাবেন, জানেন না। পিকে বলেছেন, যখন আরজেডি ওই এলাকায় জয়ী হয়, তারা জানে ওই চার-পাঁচ হাজার জনসংখ্যার গ্রামের মুসলিমরা আর কোথায় যাবেন? নেতারা পাশের গ্রামে কাজ করলেও এইসব মুসলিমদের দিকে নজর দেন না বলে অভিযোগ করেছেন তিনি।

এবারের লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ বিহার ও ঝাড়খণ্ডে আঞ্চলিক দল হিসেবে নথিভুক্ত হয়েছে। তাদের প্রতীক হল আপেল। তবে তারা কোনও আসনে প্রার্থী দিয়েছেন বলে খবর পাওয়া যায়নি। প্রশান্ত কিশোর বিহার ছাড়াও বাংলা ও জাতীয় রাজনীতি নিয়ে ইদানিং মত প্রকাশ করছেন। তিনি বলেছেন, বিজেপি যেমন এবার একা ৩৭০ আসনে পৌঁছতে পারবে না, তেমনই বাংলায় তৃণমূলের থেকে ভাল ফল করবে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+