করোনা মুক্ত হয়েও রেহাই নেই, কোন নতুন বিপদের ইঙ্গিত নীতি আয়োগের
করোনা মুক্ত হয়েও রেহাই নেই, কোন নতুন বিপদের ইঙ্গিত নীতি আয়োগের
করোনা মুক্ত হওয়ার পর দরজায় কড়া নাড়ছে আরেক বিপদ। এমনই উদ্বেগের কথা শুনিয়েছেন নীতি আয়োগের ভিকে পল। করোনা মুক্ত রোগীদের শরীরে দেখা দিচ্ছে একাধিক উপসর্গ। সেটি দীর্ঘ সময় পর্যন্ত থেকে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। সেদিও সেগুলি তেমন মারাত্মক কিছু হবে না বলে জানিয়েছেন তিনি।

করোনা নিয়ে নতুন উদ্বেগ
করোনা পরিস্থিতি দেশে ক্রমশ ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। দৈনিক সংক্রমণে এখন শীর্ষে ভারত। আমেরিকা এবং ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই নিয়ে আবার নতুন উদ্বেগের কথা শুনিয়েছে নীতি আয়োগের ভিকে পল। তিনি বলেছে করোনা মুক্ত রোগীদের মধ্যে একাধিক নতুন উপসর্গ দেখা দিচ্ছে। যেগুলি বেশ চিন্তার।

করোনা মুক্তির পরেও বিপদ
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেই রোগীর বিপদ মুক্ত হচ্ছেন না। সেরে ওঠার পরও রোগীর শরীরে একাধিক নতুন উপসর্গ দেখা দিচ্ছে এবং সেগুলি দীর্ঘ সময় পর্যন্ত শরীরে রয়ে যাচ্ছে। যা নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। যদিও চিকিৎসকরা সেগুলি নজরে রাখছেন।

চিকিৎসা নিয়ে ভাবনা
করোনা মুক্ত রোগীদের যে নতুন নতুন একাধিক উপসর্গ দেখা দিচ্ছে সেগুলি চিকিৎসা নিয়ে এবার ভাবতে হবে। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। করোনা মুক্ত রোগীদের একাধিক উপসর্গের চিকিৎসা কীভাবে করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে হচ্ছে বলে জানিয়েছে নীতি আয়োগ।

মৃত্যু বাড়ছে
ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাড়তে শুরু করেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৫১,০০০ মানুষ। প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে। মোট আক্রান্ত প্রায় ২৭ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দৈনিক সংক্রমণ বাড়ছে একাধিক রাজ্যে।












Click it and Unblock the Notifications