এবার গরু-কল্যাণ 'শুল্ক' আসন্ন! বড় ঘোষণা বিজেপি শাসিত রাজ্যের সরকারের
পথ চলতি গরুদের জন্য আলাদা গোশালা ও আশ্রয়স্থল তৈরির কথা আগেই ঘোষণা করে দিয়েছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার। এবার গো-কল্যাণ বিষয়ক 'কর' নিয়ে আসতে চলেছে উত্তর প্রদেশের যোগী সরকার।
পথ চলতি গরুদের জন্য আলাদা গোশালা ও আশ্রয়স্থল তৈরির কথা আগেই ঘোষণা করে দিয়েছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার। এবার গো-কল্যাণ বিষয়ক 'কর' নিয়ে আসতে চলেছে উত্তর প্রদেশের যোগী সরকার। বিভিন্ন জিনিসপত্রের উপর যোগী রাজ্য উত্তর প্রদেশে বসানো হবে এই কর।

এর আগে, 'গো বংশ আশ্রয়স্থল' বিষয়ক প্রকল্প পাশ করা হয় উত্তর প্রদেশ বিধানসভায়।যার জন্য বহু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যোগীগড়ে। সেই প্রকল্পের আওতায় গরুদের গোশালায় রাখা, তাদের চারণঙবমি যেন নষ্ট না হয় সেই সমস্ত দিকের উন্নয়নের কাজ সম্পন্ন হবে। এজন্য উত্তর প্রদেশের সমস্ত জেলা ও পঞ্চায়েতকেও বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই গরু উন্নয়নের কাজেই এই গো -কল্যাণ কর-এর টাকা লাগানো হবে।












Click it and Unblock the Notifications