'গোমতা'র অবহেলায় সাসপেন্ড ৮ অফিসার! গরু মৃত্যু ঘিরে তুলকালাম যোগী রাজ্যে
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গোশালায় ৩৫ টি গরুর মৃত্যু ঘিরে তুলকালাম যোগী রাজ্যে। ঘটনার খবরের কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর প্রদেশের বিজেপি সরকার সাসপেন্ড করল ৮ জন অফিসারকে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গোশালায় ৩৫ টি গরুর মৃত্যু ঘিরে তুলকালাম যোগী রাজ্যে। ঘটনার খবরের কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর প্রদেশের বিজেপি সরকার সাসপেন্ড করল ৮ জন অফিসারকে। এই সাসপেন্ড হওয়া অফিসাররা ছাড়াও শোকজন নোটিস পাঠানো হয়েছে প্রয়াগরাজের জেলাশাসক ভানুচন্দ্র গোস্বামীকে।

এর আগে, ভানু চন্দ্র গোস্বামী জানান, ক্রমাগত বৃষ্টি আর বজ্র বিদ্যুতের জেরেই গোশালায় এমন গরু মৃত্যুর ঘটনা ঘটে যায়। এদিকে, স্থানীয়দের দাবি, গোশালায় ৩৫ টি গরুর মৃত্যুর খবর এলেও, আসলে .মৃত গরুর সংখ্যা আরও বেশি। স্থানীয়ের দাবি, সছিকভাবে গরুদের খাদ্য ও জল দেওয়া হয়নি স্থানীয় প্রশাসনের তরফে। আর তার জন্যই মৃত্যু হয়েছে গরুগুলির।
ঘটনার জেরে, এলাকার বিডিও, গ্রাম পঞ্চায়েত অফিসার, ডেপুটি চিফ ভেটেনারি অফিসার সহ আলাদা আরও ২ জন অফিসারকে সাসপেন্জ করা হয়েছে। গরু মৃত্যু নিয়ে যোগী আদিত্যনাথ এতটাই ক্ষুব্ধ যে আগামী দিনে গরুর মৃত্যুতে প্রশাসনিক গাফিলতি পেলে তিনি অপরাধমূলক ব্যবস্থা নিতেও ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications