লকডাউন শিথিল হতেই ১৬ লাখি গাড়ি কিনে ঘরে আনলেন পানজিমের মেয়র
দুবেলা খাবার জোগার করাই যে পরিস্থিতিতে কঠিন হয়ে উঠছে। সেই পরিস্থিতে গাড়ি কেনার বিলাসিতা দেখালেন গোয়ার পানজিমের মেয়র।
দুবেলা খাবার জোগার করাই যে পরিস্থিতিতে কঠিন হয়ে উঠছে। সেই পরিস্থিতে গাড়ি কেনার বিলাসিতা দেখালেন গোয়ার পানজিমের মেয়র। লকডাউন শিথিল হতেই ১৬.৭০ টাকা দিয়ে নতুন গাড়ি কিনে ঘরে তুললেন তিনি। পানজিমের মেয়রের এই বিলাসিতায় সমালোচনার পারদ চড়েছে।

করোনা মুক্ত রাজ্য গোয়া। কাজেই লকডাউনের তেমন কোনও প্রয়োজন নেই। তবু সাবধান হতে হচ্ছে। দোকান বাজার খোলা হচ্ছে। তবে নিয়ন্ত্রিত পথেই। এই পরিস্থিতির মধ্যেও গাড়ি কেনার বাহুল্য দেখালেন পানজিমের মেয়র উদয় মাদকৈকর। ১৬.৭০ লাখ টাকা দিয়ে টয়োটা ইনোভা ক্রিস্টা গাড়ি কিনে ঘরে এনেছেন তিনি। এই শুরু হয়েছে তুমুল সমালোচনা।
সমালোচনার চোটে সাংবাদিক বৈঠক করে পানজিমের মানুষের কাছে নিজের এই কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন মেয়র। তিনি বলেেছন সেই গাড়ি তিনি শোরুমে ফেতর দিতে চেয়েছিলেন কিন্তু তারা নিয়ে যায়নি। তাঁর গাড়ি সাত বছরের পুরনো হয়ে গিয়েছে। তাই নতুন গাড়ি কেনার অনুমোদন পেয়েছিলেন মেয়র। ২০ লাখ টাকা পর্যন্ত দাম দিয়ে গাড়ি তিনি কিনতে পারেন। সরকারের তহবিল থেকেই সেই টাকা দেওয়া হয়। কিন্তু তার জন্য এই সময় ঠিক িছল না। তিনি বলেছে যখন লকডাউন পুরো উঠে যাবে তখনই তিনি নতুন গাড়িতে চড়বেন।












Click it and Unblock the Notifications